সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ভ্যালেন্টাইনস সেকেন্ড ইনিংস: বঞ্চিত বয়োজ্যেষ্ঠদের জন্য ভালোবাসার উপহার

সালাউদ্দিন সাকিব,চবি

চট্টগ্রামে ভলান্টিয়ার ফর বাংলাদেশ ভালোবাসার মাস উপলক্ষে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। রাউজানের নোয়াপাড়ায় অবস্থিত আমেনা বশর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে আয়োজন করেছে তাদের সিগনেচার ইভেন্ট “ভ্যালেন্টাইনস সেকেন্ড ইনিংস”।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) এই ইভেন্টের ১১তম আসর অনুষ্ঠিত হয়।

এই ইভেন্টের মাধ্যমে পরিবারের ভালোবাসা থেকে বঞ্চিত কিছু বয়োজ্যেষ্ঠদের একটি আনন্দময় দিন উপহার দেওয়া হয়। এটি এই আয়োজনের ১১তম আসর।

অনুষ্ঠানে ৭০ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন, যারা ওই কেন্দ্রে উপস্থিত ৩৫ জন বৃদ্ধদের সাথে আনন্দঘন কথোপকথন, স্মৃতিচারণ ও আলাপচারিতায় সময় কাটান। তাদের জীবনের নানা গল্প শুনে এবং নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার মাধ্যমে স্বেচ্ছাসেবকরা এক গভীর সংযোগ স্থাপন করেন। পরবর্তীতে সকলে একসাথে দুপুরের খাবার গ্রহণ করেন।

পরে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে সঙ্গীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করা হয়। দিনটি আরও স্মরণীয় করে তুলতে উপস্থিত বয়োজ্যেষ্ঠদের মাঝে উপহার বিতরণ করা হয় এবং একসাথে ছবি তোলা হয়।

আয়োজকরা জানান, ভলান্টিয়ার ফর বাংলাদেশ চট্টগ্রাম জেলার এই মহৎ উদ্যোগ সমাজে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমের মাধ্যমে তারা আরও মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন।

আয়োজনটি পরিচালনার দায়িত্বে ছিলেন শম্পা সেন, সালমান ফাইয়াজ, আলেয়া সুলতানা ও মুহাম্মদ আহসানুল হক। এছাড়া উপস্থিত ছিলেন এলামনাই সদস্য সাইফুল ইসলাম, সুমি আক্তার, মোহাম্মদ ইমরান হোসেন এবং ইয়ুথ কর্ডিনেটর মোহাম্মদ রাজু ইসলাম।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের...

আগামী ২ মে দেশব্যাপী শুরু হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস”

১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই...

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ...

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায়...

এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব রাষ্ট্রের স্বার্থ অক্ষুণ্ন রেখেই সিদ্ধান্ত: নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান...

সিআরবিতে গাছ কেটে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না : মেয়র শাহাদাত

   চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ...

আরও পড়ুন

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি মামলার ১২ ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করেছে সিএমপি ডিবি (উত্তর)। এ ঘটনায়...

আনোয়ারায় পর্দা উঠল ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশের 

চট্টগ্রামের আনোয়ারায় ৫দিন ব্যাপী ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশের উদ্বোধন হয়েছে।শুক্রবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় উপজেলার বরুমচড়া শহিদ বশরুজ্জামান উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ স্কাউটস আনোয়ারা...

পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের মূল উদ্দেশ্য স্বচ্ছতা নিশ্চিত করা: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের মূল উদ্দেশ্য শিক্ষার পরিবেশ পর্যবেক্ষণ এবং...

সিসিটিভি ক্যামেরার আওতায় পাঁচলাইশ থানা

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) আওতাধীন পাঁচলাইশ মডেল থানা এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণের লক্ষ্যে ক্লোজ সার্কিট (সিসিটিভি) ক্যামেরা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।বুধবার...