বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

দক্ষিণ জেলা বিএনপির সমাবেশে আজম খান

“ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে বিএনপি দুর্বার আন্দোলন গড়ে তুলবে”

মোহাম্মদ রিয়াদ হোসেন :

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এড. আহমেদ আজম খান বলেছেন, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান ৩১ দফা সংস্কার কর্মসূচি ঘোষণা করেছেন। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গিয়ে এ সংস্কার কর্মসূচি করবেন। ৫ আগস্টের পর আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সমর্থন দিয়েছি, সহযোগিতা দিয়েছি, আমরা তাঁর সম্মানজনক বিদায় চাই। তাই সরকারের প্রতি অনুরোধ–আগামী ৫ সেপ্টেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা এবং ৫ ডিসেম্বর জাতীয় নির্বাচনের আয়োজন করুন। অন্যতায় বিএনপি দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

শনিবার (২২ ফেব্রুয়ারি ) বিকালে আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজম খান আরো বলেন, আজকের বিশাল সমাবেশ প্রমাণ করে চট্টগ্রাম দক্ষিণ জেলায় একটি সুযোগ্য আহ্বায়ক কমিটি হয়েছে। এজন্য আমি আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী নির্বাচন হবে সবচেয়ে কঠিন নির্বাচন। তাই দলকে এগিয়ে নিতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী নির্বাচনে চট্টগ্রাম দক্ষিণের সকল আসন তারেক রহমানকে উপহার দিতে হবে।

দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়ার সভাপতিত্বে ও সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব লায়ন মুহাম্মদ হেলাল উদ্দিন।

সমাবেশে প্রধান বক্তা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, সংস্কার সংস্কার করে নির্বাচনকে আর বিলম্বিত করা যাবে না। বাংলাদেশের জনগণ আগে সংসদ নির্বাচন চায়। তাই জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে আন্দোলন চালিয়ে যাবে। সরকারকে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ–সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ (ভিপি হারুন) বলেন, ফ্যাসিবাদ সরকারের দোসররা এখন কোথাও নেই, তারা কখনো ফিরে আসবে না, অভ্যুত্থানে যাদের পতন হয় তারা আর দাঁড়াতে পারে না। আগামী নির্বাচনের প্রস্তুতি হিসেবে সকলকে ঐক্যবদ্ধভাবে দলের জন্য মাঠে কাজ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ–সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল বলেন, ষড়যন্ত্রকারীরা তারেক রহমানের জনপ্রিয়তা ও কর্মদক্ষতাকে ভয় পায়। বাংলাদেশের মানুষের কাছে নেতা হিসেবে তারেক রহমান জনপ্রিয়তায় শীর্ষে অবস্থান করছেন। তাই ষড়যন্ত্রকারীরা ভোট দিতে ভয় পায়। ইলেকশন দ্রুত দেন, না হলে কীভাবে নির্বাচনের তারিখ ঘোষণা করাতে হয় তা বিএনপির জানা আছে।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল, বিএনপির কেন্দ্রীয় কমিটির কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. মহসীন জিল্লুর করিম, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, জহুরুর ইসলাম চৌধুরী আলমগীর, মোস্তাক আহমদ খান, লোকমান, মুজিবুর রহমান, এস.এম. মামুন মিয়া, মহসীন চৌধুরী রানা, শরীফুল ইসলাম তুহিন, সরোয়ার হোসেন প্রমুখ।

এর আগে দুপুর থেকে দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা বিভিন্ন যানবাহনে স্লোগানে, মিছিল নিয়ে সমাবেশ স্থলে যোগ দেয়। দুপুরের দিকে পুরো আনোয়ারা স্কুলের মাঠ মহাসমাবেশে রূপ নেয়। হাজার হাজার নেতাকর্মী সমাবেশে যোগ দেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম...

১ মে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বুদ্ধ পূর্ণিমার বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’

বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশেষ...

আরও পড়ুন

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ নৌবাহিনী মেডিকেল কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।আজ বুধবার (২৯ এপ্রিল)নবনির্মিত...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে এই সংকট থেকে চট্টগ্রামের মানুষকে মুক্তি দিতে সরকার...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও ৩জন আহত হয়েছে বলে জানা...

একাত্তরের সঙ্গে গণআন্দোলনের তুলনা করলে মুক্তিযুদ্ধকে ছোট করা হয়

‘মুক্তিযুদ্ধ প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগরের সঙ্গে ডোবার তুলনা করা যেমন হিমালয় পর্বতের সঙ্গে টিলার তুলনা করা, মুক্তিযুদ্ধের সঙ্গে ৫ আগস্টের তুলনা করা ঠিক তেমনই।...