সোমবার, ২০ এপ্রিল ২০২৬

চবি শিক্ষার্থীর ‘সনদ’ বাতিল প্রত্যাহার, ৯ জনের আত্মপক্ষ সমর্থনের সুযোগ

সালাউদ্দিন সাকিব,চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সহকারী প্রক্টরের গায়ে হাত তোলার অভিযোগে আইন বিভাগের এক শিক্ষার্থীর স্থায়ীভাবে বহিষ্কার বহাল রেখে ‘সনদ’ বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে কর্তৃপক্ষ। একইসাথে সাংবাদিক হেনস্থায় দুই বছর করে বহিষ্কৃত নয় নারী শিক্ষার্থীকে আত্মপক্ষ সমর্থনে ১৫ দিনের সময় দেওয়া হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে অনুষ্ঠিত ৫৫৯তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত হয়। এই তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন।

উপ- উপাচার্য কামাল উদ্দিন জানান, সিন্ডিকেট সভায় আমরা সিদ্ধান্ত নিয়েছি বহিষ্কারাদেশ পাওয়া নয়জন শিক্ষার্থীকে আত্মপক্ষ সমর্থনে জন্য ১৫ দিন সময় দেওয়া হবে। এছাড়া সনদ বাতিলের সিদ্ধান্ত পরিবর্তন করে আইন বিভাগের ওই শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি গণশুনানি ও নতুন তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গ, গত ৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শেখ হাসিনা হলের নামফলক ও হলের সামনে কংক্রিট দিয়ে নির্মিত নৌকা ভাঙতে গেলে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ওই হলের শিক্ষার্থীরা। এক পর্যায়ে সেখানে উপস্থিত আফসানা এনায়েত এমি সহকারী প্রক্টর কোরবান আলীকে গায়ে হাত তুলে লাঞ্ছিত করেন।

যার অপরাধে গত মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) আইন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী আফসানা এনায়েত এমিকে স্থায়ীভাবে বহিষ্কার ও তার সনদ বাতিল, এছাড়া শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকদের মুঠোফোন কেড়ে নেওয়া ও হেনস্তার ঘটনায় নয়জনকে দুই বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের...

আগামী ২ মে দেশব্যাপী শুরু হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস”

১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই...

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ...

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায়...

এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব রাষ্ট্রের স্বার্থ অক্ষুণ্ন রেখেই সিদ্ধান্ত: নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান...

সিআরবিতে গাছ কেটে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না : মেয়র শাহাদাত

   চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ...

আরও পড়ুন

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল আত্মসাৎ করার অভিযোগে রুবেল গাজী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার...

এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব রাষ্ট্রের স্বার্থ অক্ষুণ্ন রেখেই সিদ্ধান্ত: নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাবনা নিয়ে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি...

সিআরবিতে গাছ কেটে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না : মেয়র শাহাদাত

   চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।তিনি বলেন, গতকালকে এ বিষয়ে রেলপথমন্ত্রী...

জেলার অন্তত ৯৫ শতাংশ শিশুকে হাম রুবেলা টিকা দিতে হবে : সিভিল সার্জন

চট্টগ্রামে আগামী সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে হাম রুবেলা জরুরি টিকাদান ক্যাম্পেইন-২০২৬। এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলায় মোট ৭ লাখ ৬৭...