রবিবার, ১৪ জুন ২০২৬

সিএমপির অভিযানে ২৪ ঘন্টায় আরও ২৫ আ.লীগ নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন থানায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আরও ২৫ জন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

সিএমপি সূত্রে জানা যায়, ২১ ফেব্রুয়ারি পরিচালিত অভিযানে বিভিন্ন থানা এলাকায় এদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন—কোতোয়ালী থানার মো. মোক্তার আলম (৩৬), বাকলিয়া থানার মো. কামাল হোসেন (৪৪) ও মো. কোরবান ওরফে কোরবান আলী (২৪), সদরঘাট থানার চন্ডীপুর ইউপি যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির (৫৭), চকবাজার থানার মো. সাজন মিয়া (৩৭), খুলশী থানার ইফরান উদ্দিন চৌধুরী (৩১) ও মো. আরকান উদ্দিন (২০)।

এছাড়া বায়েজিদ বোস্তামী থানার এস এম আলমগীর রানা (৫২), মো. রাসেল (২৫), মো. ইসতিয়াক হাসান ইমন (২৭), চান্দগাঁও থানার নাজের উদ্দিন ওরফে নুরু (৫৬), ডবলমুরিং থানার মো. শাহাব উদ্দিন (২৬), মো. হাসান (২৪), মো. তানভীর (২০), মো. আলামিন (২১), বন্দর থানার মো. শফি আলম ওরফে বাদশা (৪৭), হালিশহর থানার মোহাম্মদ আলী (৪০), পাঁচলাইশ থানার মো. জুলহাস (১৯) ও মো. শাহীন আলম (১৯), পাহাড়তলী থানার মো. সোহেল (৩৫), আকবরশাহ থানার মো. হাসান (২৫) ও মো. সুমন (২৪), ইপিজেড থানার ৩৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সংগঠক নিজামুল হক নিজাম (৩৫), পতেঙ্গা থানার সাজ্জাদ আলম বাপ্পি (৩৩) এবং কর্ণফুলী থানার কর্ণফুলী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. এনামুল হক (৪০)।

সিএমপি জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলার অভিযোগসহ বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসবিরোধী আইন এবং দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা: খুলশীর ওসি আরিফুর রহমান ক্লোজড

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে মারধর...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।...

পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়ায় নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর...

জনগণ তাদের ভোটাধিকার ও গণরায়ের প্রতিফলন দেখতে চায়: ডা.শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে বর্তমান চারলেন থেকে ছয় লেনে উন্নীত করার...

নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, যেই বাজেট...

আরও পড়ুন

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা: খুলশীর ওসি আরিফুর রহমান ক্লোজড

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে মারধর ও হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি আরিফুর রহমানকে প্রত্যাহার (ক্লোজড) এবং পরিদর্শক পদমর্যাদার দুই কর্মকর্তাকে...

জনগণ তাদের ভোটাধিকার ও গণরায়ের প্রতিফলন দেখতে চায়: ডা.শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষের রায়কে অগ্রাহ্য করে কোনো সরকার দীর্ঘদিন ক্ষমতায়...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে বর্তমান চারলেন থেকে ছয় লেনে উন্নীত করার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৩ জুন) সন্ধ্যায় চকরিয়া পৌর বাসটার্মিনাল এলাকায়...

সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী

ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে দেশের প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছের চারা রোপণের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৩...