সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

চকরিয়ায় বালুবাহী ডাম্পার ট্রাক চাপায় দুই শ্রমিক নিহত

মোহাম্মদ রিদুয়ান হাফিজ চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের মরংঘোনা এলাকায় পেকুয়াগামী বালু ভর্তি ডাম্পারের চাপায় ২ ডেকোরেশন শ্রমিক নিহত হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত ১ টার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন- মোহাম্মদ রুবেল(৩২),পিতা: হারুনুর রশিদ, সাং: দক্ষিণ মেহের নামা, ৯নং ওয়ার্ড, পেকুয়া সদর ইউনিয়ন, পেকুয়া,কক্সবাজার ও সেলিম উদ্দিন (২১),পিতা: মহি উদ্দিন, সাং: ছিরাদিয়া ৩নং ওয়ার্ড, পেকুয়া সদর ইউনিয়ন, পেকুয়া কক্সবাজার।

মাতামুহুরি পুলিশ ফাঁড়ির আইসি মোহাম্মদ ইদ্রিস মিয়া বলেন, বিয়ের অনুষ্ঠান শেষ করে ডেকোরেশন শ্রমিকরা ডেকোরেশনের মালামাল ট্রলি করে দোকানের উদ্দেশ্য রওয়ানা দেন। ডেকোরেশনের মালবাহী ট্রলিটি চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের মরংঘোনায় আসলে পিছন থেকে বালুবাহী ডাম্পার ট্রাকটি চাপা দেই। ফলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় আহত ২শ্রমিককে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত্যু ঘোষণা করে।

তিনি আরো বলেন, ডাম্পারটি পালিয়ে যায়। ডাম্পার ও চালককে চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের জন্য পুলিশের অভিযান পরিচালনা করা হবে। এছাড়া নিহতদের পরিবার থেকে কেউ লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সজীব...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে দুই হাজার মসজিদ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান চালাবে জেলা প্রশাসন

চট্টগ্রাম জেলায় ডেঙ্গু প্রতিরোধে প্রায় দুই হাজার মসজিদ ও...

চট্টগ্রামে ২৫০০ এর বেশি ক্যান্সার রোগীকে রেডিওথেরাপি দিয়েছে এভারকেয়ার

ক্যান্সার চিকিৎসায় চট্টগ্রাম ও আশপাশের অঞ্চলের মানুষের জন্য বিশ্বমানের...

চট্টগ্রামে হিজড়া গুরুমা মৌসুমী হত্যার প্রধান অভিযুক্ত মোমিন গ্রেফতার

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় হিজড়া সম্প্রদায়ের ‘গুরুমা’ হিসেবে পরিচিত...

চট্টগ্রামের ক্রিকেটারদের জন্য নান্নুর উদ্যোগ: মাঠে গড়াচ্ছে চার দলের টি-২০ টুর্নামেন্ট

সারাদেশের মত চট্টগ্রামের ক্রীড়াঙ্গনেও চলছে চরম স্থবিরতা। নানা সব...

৩৭ বছরের শিক্ষকতার শেষ দিনে সহকর্মী-শিক্ষার্থীদের সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক বিপুল চন্দ্র দে

বিদ্যালয়ের ফটক পেরিয়ে ঘোড়ার গাড়িতে বাড়ির পথে রওনা হলেন...

আরও পড়ুন

পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সজীব দে (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে পটিয়া থানার জলুয়ার দীঘির পাড়...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে দুই হাজার মসজিদ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান চালাবে জেলা প্রশাসন

চট্টগ্রাম জেলায় ডেঙ্গু প্রতিরোধে প্রায় দুই হাজার মসজিদ ও মসজিদ প্রাঙ্গণে একযোগে পরিচ্ছন্নতা অভিযান চালাবে জেলা প্রশাসন। আগামী শনিবার সকাল সাড়ে ৯টায় এ কার্যক্রম...

চট্টগ্রামে ২৫০০ এর বেশি ক্যান্সার রোগীকে রেডিওথেরাপি দিয়েছে এভারকেয়ার

ক্যান্সার চিকিৎসায় চট্টগ্রাম ও আশপাশের অঞ্চলের মানুষের জন্য বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম। বিশ্ব রেডিওথেরাপি সচেতনতা দিবস...

চট্টগ্রামে হিজড়া গুরুমা মৌসুমী হত্যার প্রধান অভিযুক্ত মোমিন গ্রেফতার

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় হিজড়া সম্প্রদায়ের ‘গুরুমা’ হিসেবে পরিচিত মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমী হিজড়াকে (৫২) হত্যার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে,...