সোমবার, ২০ এপ্রিল ২০২৬

চবিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৪টি দোকান পুড়ে ছাই

সালাউদ্দিন সাকিব,চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৪টি দোকান।

শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে আমানত হলের সামনের খলিলের মুদিখানার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর বাকি দোকানগুলোতেও আগুন ছড়িয়ে পড়ে। এতে পুড়ে যায় ১টি খাবার হোটেল, ২টি মুদিখানা, ১টি সেলুন এবং ১টি তালাচাবি বানানোর দোকান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর চারটার দিকে আগুন দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসকে কল দেওয়া হয়। আমরা যারা উপস্থিত ছিলাম, তারা কেউ পানি, কেউ বালি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করি। ফায়ার সার্ভিস দ্রুত এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ চট্টগ্রাম নিউজকে জানান, ‘ঘটনা জানার পর আমরা সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে কল দিই এবং ক্যাম্পাসের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিই। পরে বিদ্যুৎ পুনরায় চালু করা হয়। আমাদের ধারণা, শর্টসার্কিট নয় বরং খাবারের দোকান হওয়ায় দোকানগুলোর অভ্যন্তরীণ কোনো কারণে আগুনের সূত্রপাত হয়েছে। তবে বিষয়টি তদন্ত করে প্রকৃত কারণ জানা যাবে।’

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের...

আগামী ২ মে দেশব্যাপী শুরু হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস”

১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই...

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ...

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায়...

এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব রাষ্ট্রের স্বার্থ অক্ষুণ্ন রেখেই সিদ্ধান্ত: নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান...

সিআরবিতে গাছ কেটে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না : মেয়র শাহাদাত

   চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ...

আরও পড়ুন

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল আত্মসাৎ করার অভিযোগে রুবেল গাজী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার...

সিআরবিতে গাছ কেটে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না : মেয়র শাহাদাত

   চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।তিনি বলেন, গতকালকে এ বিষয়ে রেলপথমন্ত্রী...

জেলার অন্তত ৯৫ শতাংশ শিশুকে হাম রুবেলা টিকা দিতে হবে : সিভিল সার্জন

চট্টগ্রামে আগামী সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে হাম রুবেলা জরুরি টিকাদান ক্যাম্পেইন-২০২৬। এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলায় মোট ৭ লাখ ৬৭...

চট্টগ্রাম বন্দরের কোনও কাজই নিয়মের বাইরে করা যাবে না : নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। রবিবার (১৯ এপ্রিল) দুপুর ২টার দিকে চট্টগ্রাম বন্দরের এনসিটি-৫...