সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

খাগড়াছড়িতে ব্যাহত হচ্ছে ক্ষুদ্র নৃ- গোষ্ঠি মাতৃভাষার শিক্ষা কার্যক্রম

শংকর চৌধুরী, রামগড় প্রতিনিধি,.খাগড়াছড়ি:

খাগড়াছড়িতে প্রাথমিক বিদ্যালয় গুলোতে স্ব স্ব মাতৃভাষার প্রশিক্ষিত শিক্ষক না থাকায় মুখ থুবরে পড়ে আছে এ ভাষা শিক্ষার কার্যক্রম। এতে করে দীর্ঘ নয় বছরেও আলোর মুখ দেখছে না ক্ষুদ্র নৃ গোষ্ঠি শিক্ষার্থীদের স্ব স্ব মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা পাঠদান কার্যক্রম। সরকারী ভাবে শিক্ষকদের প্রশিক্ষণ না থাকা ও ক্লাশ রুটিনে বিষয়টি অর্ন্তভুক্ত না করায় মুখ থুবড়ে পড়ে আছে চাকমা, মারমা ও ত্রিপুরা, এ তিন সম্প্রদায়ের জাতি গোষ্ঠি শিশুদের স্ব স্ব মাতৃভাষার শিক্ষা। ম্যানুয়েল তৈরি করে শিক্ষকদের সরকারীভাবে প্রশিক্ষণ দেয়া ও ক্লাশ রুটিনে বিষয়টি অর্ন্তভুক্তির দাবী জানিয়েছেন শিক্ষক ও বিশেষজ্ঞরা।

প্রাথমিক শিক্ষা বিভাগ সুত্রে জানাযায়, ঝড়ে পড়া রোধ করার জন্য পাহাড় আর সমতলে বসবাসকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিশুদের স্ব স্ব মাতৃভাষায় প্রাথমিক থেকে শিক্ষা লাভের সুযোগ করে দিতে মাতৃভাষার পাঠ্যপুস্তক প্রণয়ন করা হয়। ২০১৭ সালে মাতৃভাষার শিক্ষা চালু হলেও এতোদিনেও শিশুরা তাদের মাতৃভাষায় শিক্ষালাভের সুযোগ থেকে বঞ্চিত রয়েছে।

সরকার দেশের ক্ষুদ্র নৃ-গোষ্টি সম্প্রদায়ের জনগোষ্টির ভাষা ও সংস্কৃতি রক্ষায় নিজ মাতৃভাষায় ১ম শ্রেণী থেকে ৩য় শ্রেনী পর্যন্ত পাহাড় আর সমতলে বসবাসকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিশুদের মাতৃভাষায় শিক্ষা লাভের সুযোগ করে দিলেও খাগড়াছড়ির প্রাথমিক বিদ্যালয় গুলোতে স্ব স্ব মাতৃভাষার প্রশিক্ষিত শিক্ষক না থাকায় মুখ থুবরে পড়ে আছে এ ভাষা শিক্ষার কার্যক্রম। স্ব স্ব মাতৃভাষার প্রশিক্ষিত শিক্ষক না থাকায়, খাগড়াছড়ির অধিকাংশ বিদ্যালয় গুলোতে পড়ানো হয়না মাতৃভাষার বই গুলো। প্রাক প্রাথমিক থেকে ৩য় শ্রেনী পর্যন্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষার বই গুলোপড়ে রয়েছে বিদ্যালয়ের অফিস কক্ষে । অনেক বিদ্যলয়ে নেই স্ব স্ব মাতৃভাষার শিক্ষক আর অধিকাংশ বিদ্যালয়ে শিক্ষকদের নেই প্রশিক্ষণ। তাই মাতৃভাষার বই গুলো পড়ানো যাচ্ছে না। এ ছাড়া খাগড়াছড়ির প্রাথমিক বিদ্যালয়গুলোতে ক্লাশ রুটিনে বিষয়টি অর্ন্তভুক্তি না থাকায় ব্যাহত হচ্ছে এ ভাষা শিক্ষার কার্যক্রম।

খাগড়াছড়ির আপার পেড়াছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনু চাকমা ও খাগড়াপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশা প্রিয় ত্রিপুরা বলেন, বিদ্যালয় গুলোতে স্ব স্ব মাতৃভাষার শিক্ষক না থাকা ও ক্লাশ রুটিনে বিষয়টি অর্ন্তভুক্তি না থাকায় মুখ থুবড়ে পড়ে আছে এ ভাষা শিক্ষার কার্যক্রম।
শিক্ষকরা যে বিদ্যালয়ে স্ব স্ব মাতৃভাষার উপর শিক্ষক নেই সেই সব বিদ্যলয়ে মাতৃভাষারার শিক্ষক পদায়ন ও পিটিআই এর মাধ্যমে শিক্ষকদের নিজ নিজ মাতৃভাষার উপর দীর্ঘমেয়াদী প্রশিক্ষনের ব্যবস্থা করা এবং ক্লাশ রুটিনে বিষয়টি অর্ন্তভুক্তির অনুরোধ জানিয়েছেন।

এদিকে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের কোমল মতি শিশুরা জানান, তারা নিজ নিজ মাতৃভাষায় কথা বলতে পাড়লেও লিখতে ও পড়তে পারে না ।

ভাষা গবেষক ও এনসিটিবি‘র ত্রিপুরা প্যানেল সদস্য মথুরা বিকাশ ত্রিপুরা ও এনসিটিবি’র চাকমা ভাষার প্যানেল সদস্য আর্য মিত্র চাকমা মাতৃভাষার শিক্ষার বর্তমান অবস্থা নিয়ে হতাশা প্রকাশ করেছেন। বর্ণমালার সাথে অপরিচিতি, শিক্ষকদের প্রশিক্ষন না থাকা এবং পরিকল্পিত উদ্যোগের অভাবে ৯ বছরেও স্কুলে মাতৃভাষার পাঠ্যপুস্তক পড়ানো হচ্ছেনা। প্রকৃত অর্থে অনেকটাই দায়সারাভাবে চলছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির প্রাথমিক শিক্ষা কার্যক্রম। তাই তারা মাতৃ ভাষাভিত্তিক প্রশিক্ষিত শিক্ষক নিয়োগ এবং শিক্ষক প্রশিক্ষন কার্যক্রমে (পিটিআই) তা অন্তর্ভূক্তির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন।

শিক্ষক প্রশিক্ষন ইনস্টিটিউট এর তত্তাবধায়ক, রুমা দাশ জানান, কয়েক বছর আগে শিক্ষকদের ভাষাভিত্তিক প্রশিক্ষন দেয়া হলেও এখন তা বন্ধ রয়েছে। তাছাড়া দক্ষ প্রশিক্ষক এরও অভাব রয়েছে । তিনি বলেন মাতৃভাষায় শিক্ষার জন্য যে বিদ্যালয়ে যে ভাষার শিক্ষার্থী আছে সেই বিদ্যালয়ে সেই ভাষার শিক্ষক পদায়ন ও নিজ নিজ মাতৃভাষার উপর প্রশিক্ষিত করা গেলে সরকারের এ উদ্যেগের সফলতা আসবে ।
মূলত: দক্ষ কোন প্রশিক্ষক না থাকার কারনে এক্ষেত্রে অগ্রগতি নেই বলে মনে করেন খাগড়াছড়ির জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: সফিকুল ইসলাম। তা ছাড়া পার্বত্য জেলা পরিষদ গুলোও এ বিষয়ে বাস্তব ভিত্তিক কোন প্রদক্ষেপ নিচ্ছেন না বলে জানান তিনি । এ দুই কর্মকর্তাই বিষয়টি অধিদপ্তরকেও জানানোর দাবী করেন।

এদিকে সরকার ২০১৭ সালে প্রাক-প্রাথমিক, ২০১৮ সালে প্রথম শ্রেণি,২০১৯ সালে দ্বিতীয় শ্রেণি ও ২০২০ সালে তৃতীয় শ্রেণি পর্যন্ত চাকমা, মারমা ও ত্রিপুরাদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালু করে।
মাতৃভাষার শিক্ষক পদায়ন ও মাতৃভাষার শিক্ষা ব্যবস্থাকে টেকসই করার জন্য ম্যানুয়েল তৈরি করে শিক্ষকদের পিটিআই এর মাধ্যমে দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, এমটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

চট্টগ্রাম নিউজ/ এসডি

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সজীব...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে দুই হাজার মসজিদ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান চালাবে জেলা প্রশাসন

চট্টগ্রাম জেলায় ডেঙ্গু প্রতিরোধে প্রায় দুই হাজার মসজিদ ও...

চট্টগ্রামে ২৫০০ এর বেশি ক্যান্সার রোগীকে রেডিওথেরাপি দিয়েছে এভারকেয়ার

ক্যান্সার চিকিৎসায় চট্টগ্রাম ও আশপাশের অঞ্চলের মানুষের জন্য বিশ্বমানের...

চট্টগ্রামে হিজড়া গুরুমা মৌসুমী হত্যার প্রধান অভিযুক্ত মোমিন গ্রেফতার

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় হিজড়া সম্প্রদায়ের ‘গুরুমা’ হিসেবে পরিচিত...

চট্টগ্রামের ক্রিকেটারদের জন্য নান্নুর উদ্যোগ: মাঠে গড়াচ্ছে চার দলের টি-২০ টুর্নামেন্ট

সারাদেশের মত চট্টগ্রামের ক্রীড়াঙ্গনেও চলছে চরম স্থবিরতা। নানা সব...

৩৭ বছরের শিক্ষকতার শেষ দিনে সহকর্মী-শিক্ষার্থীদের সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক বিপুল চন্দ্র দে

বিদ্যালয়ের ফটক পেরিয়ে ঘোড়ার গাড়িতে বাড়ির পথে রওনা হলেন...

আরও পড়ুন

পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সজীব দে (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে পটিয়া থানার জলুয়ার দীঘির পাড়...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে দুই হাজার মসজিদ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান চালাবে জেলা প্রশাসন

চট্টগ্রাম জেলায় ডেঙ্গু প্রতিরোধে প্রায় দুই হাজার মসজিদ ও মসজিদ প্রাঙ্গণে একযোগে পরিচ্ছন্নতা অভিযান চালাবে জেলা প্রশাসন। আগামী শনিবার সকাল সাড়ে ৯টায় এ কার্যক্রম...

চট্টগ্রামে ২৫০০ এর বেশি ক্যান্সার রোগীকে রেডিওথেরাপি দিয়েছে এভারকেয়ার

ক্যান্সার চিকিৎসায় চট্টগ্রাম ও আশপাশের অঞ্চলের মানুষের জন্য বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম। বিশ্ব রেডিওথেরাপি সচেতনতা দিবস...

চট্টগ্রামে হিজড়া গুরুমা মৌসুমী হত্যার প্রধান অভিযুক্ত মোমিন গ্রেফতার

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় হিজড়া সম্প্রদায়ের ‘গুরুমা’ হিসেবে পরিচিত মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমী হিজড়াকে (৫২) হত্যার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে,...