সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

রাউজানে কুপিয়ে যুবলীগ কর্মী হাসান হত্যা, জড়িত সন্দেহে আটক ২

নিজস্ব প্রতিবেদক

রাউজান নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় সন্ত্রাসীদের দফায় দফায় মারধর ও কুপিয়ে জখম করা যুবলীগ কর্মী হাসান (৪৫) মারা যাওয়ার ঘটনায় এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে দুইজনকে পুলিশ আটক করেছে। গত বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করেছে বলে পুলিশ জানায়।

উল্লেখ্য, গত বুধবার দিবাগত রাতে একদল সন্ত্রাসী নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় যুবলীগ কর্মী হাসানকে বাড়ি থেকে ধরে নিয়ে স্থানীয় পলোয়ানপাড়ার কাছে একটি চরে নিয়ে যায়। সেখানে তাকে দফায় দফায় পিটিয়ে ও কুপিয়ে জখম করে। পরে মৃত ভেবে ফেলে যায়। এ সময় তার পরিবারের সদস্যরা তাকে খুঁজতে গিয়ে চর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্তের পর বাড়ি এনে বিকালে তাকে সমাহিত করা হয় বাড়ির কবরস্থানে।

স্থানীয়রা জানিয়েছেন, হত্যাকাণ্ডের শিকার হাসান এক সময় ওই এলাকার আওয়ামী লীগ ঘরানার সন্ত্রাসী মোবারকের সহযোগী ছিলেন। মোবারক এক দশকের বেশি সময় আগে প্রতিপক্ষ সন্ত্রাসী গ্রুপের হাতে নিহত হলে হাসান কিছুদিন আত্মগোপনে ছিলেন। পরে এলাকায় এসে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান বাবুল মিয়া ও স্থানীয় ইউপি সদস্য সেকান্দরের সঙ্গী হন। ওই সময় একটি অপরাধমূলক ঘটনায় জড়িত থাকার অপরাধে মেম্বার সেকান্দর তাকে দূরে সরিয়ে দিলে অনেকটা নিঃসঙ্গ হয়ে যান।

সূত্র জানায়, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর হাসান এলাকা ছেড়ে পালান। মাঝে মধ্যে গোপনে এসে পরিবারের সাথে দেখা করতেন। সর্বশেষ বুধবার রাতে হাসান বাড়িতে আসার খবর পেয়ে ওই এলাকায় বিএনপির পরিচয়ধারী কিছু সন্ত্রাসী তাকে বাড়ি থেকে ধরে নিয়ে এই হত্যাকাণ্ডের ঘটনায় ঘটায়। খবর পেয়ে পুলিশ হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে এলাকায় অভিযান চালিয়ে দুজনকে আটক করে।

রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুইয়া বলেন, অভিযানে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজন সাবেক এনডিপি ক্যাডার টিটু (বর্তমানে এক পা পঙ্গু), অপরজনের নাম সম্ভবত জাকির। এ হত্যাকাণ্ডের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।

স্থানীয়রা জানান, আওয়ামী লীগ সরকারের সময়ে টিটু বোয়ালখালীতে শ্বশুর বাড়িতে আত্মগোপনে ছিলেন। ওই সময় পুলিশের সহায়তায় স্থানীয় আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাকে ধরে এনে রাতে ক্রসফায়ারের নামে তার এক পায়ে গুলি করে। ওই সময় তার এক পা কেটে ফেলতে হয়। দীর্ঘ সময় জেল খেটে জামিনে বের হলেও টিটু সেই সময় বাড়িতে আসতেন না। এখন আবার নিজ বাড়িতে বসবাস করছেন। এদিকে দুই সন্তানের জনক নিহত হাসান চৌধুরীহাট এলাকার বজল আহমদের ছেলে বলে জানা গেছে।

চট্টগ্রাম নিউজ/ এসডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সজীব...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে দুই হাজার মসজিদ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান চালাবে জেলা প্রশাসন

চট্টগ্রাম জেলায় ডেঙ্গু প্রতিরোধে প্রায় দুই হাজার মসজিদ ও...

চট্টগ্রামে ২৫০০ এর বেশি ক্যান্সার রোগীকে রেডিওথেরাপি দিয়েছে এভারকেয়ার

ক্যান্সার চিকিৎসায় চট্টগ্রাম ও আশপাশের অঞ্চলের মানুষের জন্য বিশ্বমানের...

চট্টগ্রামে হিজড়া গুরুমা মৌসুমী হত্যার প্রধান অভিযুক্ত মোমিন গ্রেফতার

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় হিজড়া সম্প্রদায়ের ‘গুরুমা’ হিসেবে পরিচিত...

চট্টগ্রামের ক্রিকেটারদের জন্য নান্নুর উদ্যোগ: মাঠে গড়াচ্ছে চার দলের টি-২০ টুর্নামেন্ট

সারাদেশের মত চট্টগ্রামের ক্রীড়াঙ্গনেও চলছে চরম স্থবিরতা। নানা সব...

৩৭ বছরের শিক্ষকতার শেষ দিনে সহকর্মী-শিক্ষার্থীদের সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক বিপুল চন্দ্র দে

বিদ্যালয়ের ফটক পেরিয়ে ঘোড়ার গাড়িতে বাড়ির পথে রওনা হলেন...

আরও পড়ুন

পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সজীব দে (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে পটিয়া থানার জলুয়ার দীঘির পাড়...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে দুই হাজার মসজিদ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান চালাবে জেলা প্রশাসন

চট্টগ্রাম জেলায় ডেঙ্গু প্রতিরোধে প্রায় দুই হাজার মসজিদ ও মসজিদ প্রাঙ্গণে একযোগে পরিচ্ছন্নতা অভিযান চালাবে জেলা প্রশাসন। আগামী শনিবার সকাল সাড়ে ৯টায় এ কার্যক্রম...

চট্টগ্রামে ২৫০০ এর বেশি ক্যান্সার রোগীকে রেডিওথেরাপি দিয়েছে এভারকেয়ার

ক্যান্সার চিকিৎসায় চট্টগ্রাম ও আশপাশের অঞ্চলের মানুষের জন্য বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম। বিশ্ব রেডিওথেরাপি সচেতনতা দিবস...

চট্টগ্রামে হিজড়া গুরুমা মৌসুমী হত্যার প্রধান অভিযুক্ত মোমিন গ্রেফতার

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় হিজড়া সম্প্রদায়ের ‘গুরুমা’ হিসেবে পরিচিত মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমী হিজড়াকে (৫২) হত্যার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে,...