সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

পাঁচলাইশে প্রকাশ্যে দোকান কর্মচারীকে কুপিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

নগরের পাঁচলাইশ থানাধীন আতুরার ডিপো আজিজ মার্কেটের মুখে একটি কাপড়ের দোকানের কর্মচারীকে প্রকাশ্যে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করার ঘটনায় একটি ধারালো চাপাতিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ মডেল থানা পুলিশ।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে পাঁচলাইশ থানার হিলভিউ রহমান নগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, মো. জুলহাস (১৯) ও মো. শাহীন আলম (১৯)।

পুলিশ জানিয়েছে, গত বুধবার রাত ১০টার দিকে আতুরারডিপো পেয়াজু গলিস্থ আজিজ মার্কেটের মুখে একটি কাপড়ের দোকানের কর্মচারী মো. আকাশকে (২২) চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে মো. জুলহাস ও মো. শাহীন আলম।

হত্যার উদ্দেশ্যে তাকে প্রকাশ্যে কুপিয়ে ডান হাতের কবজি, বাম পায়ের হাটু ও পিটের ডান পাশের উপরের অংশে গুরুতর জখম করে। ভুক্তভোগী আকাশের চিৎকারে আশেপাশের দোকানদার ও পথচারীরা এগিয়ে আসলে আসামিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর স্থানীয় লোকজন ভুক্তভোগী আকাশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। চমেকের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে উন্নত চিকিৎসার জন্য আকাশকে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যেতে বলেন। বর্তমানে তিনি ঢাকা পঙ্গু হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তার পরিবার থানায় মামলা করে।

পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান বলেন, খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে আসামি মো. জুলহাস ও মো. শাহীন আলমকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের থেকে একটি ধারালো চাপাতি জব্দ করা হয়।

 

চট্টগ্রাম নিউজ/ এসডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সজীব...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে দুই হাজার মসজিদ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান চালাবে জেলা প্রশাসন

চট্টগ্রাম জেলায় ডেঙ্গু প্রতিরোধে প্রায় দুই হাজার মসজিদ ও...

চট্টগ্রামে ২৫০০ এর বেশি ক্যান্সার রোগীকে রেডিওথেরাপি দিয়েছে এভারকেয়ার

ক্যান্সার চিকিৎসায় চট্টগ্রাম ও আশপাশের অঞ্চলের মানুষের জন্য বিশ্বমানের...

চট্টগ্রামে হিজড়া গুরুমা মৌসুমী হত্যার প্রধান অভিযুক্ত মোমিন গ্রেফতার

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় হিজড়া সম্প্রদায়ের ‘গুরুমা’ হিসেবে পরিচিত...

চট্টগ্রামের ক্রিকেটারদের জন্য নান্নুর উদ্যোগ: মাঠে গড়াচ্ছে চার দলের টি-২০ টুর্নামেন্ট

সারাদেশের মত চট্টগ্রামের ক্রীড়াঙ্গনেও চলছে চরম স্থবিরতা। নানা সব...

৩৭ বছরের শিক্ষকতার শেষ দিনে সহকর্মী-শিক্ষার্থীদের সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক বিপুল চন্দ্র দে

বিদ্যালয়ের ফটক পেরিয়ে ঘোড়ার গাড়িতে বাড়ির পথে রওনা হলেন...

আরও পড়ুন

পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সজীব দে (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে পটিয়া থানার জলুয়ার দীঘির পাড়...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে দুই হাজার মসজিদ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান চালাবে জেলা প্রশাসন

চট্টগ্রাম জেলায় ডেঙ্গু প্রতিরোধে প্রায় দুই হাজার মসজিদ ও মসজিদ প্রাঙ্গণে একযোগে পরিচ্ছন্নতা অভিযান চালাবে জেলা প্রশাসন। আগামী শনিবার সকাল সাড়ে ৯টায় এ কার্যক্রম...

চট্টগ্রামে ২৫০০ এর বেশি ক্যান্সার রোগীকে রেডিওথেরাপি দিয়েছে এভারকেয়ার

ক্যান্সার চিকিৎসায় চট্টগ্রাম ও আশপাশের অঞ্চলের মানুষের জন্য বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম। বিশ্ব রেডিওথেরাপি সচেতনতা দিবস...

চট্টগ্রামে হিজড়া গুরুমা মৌসুমী হত্যার প্রধান অভিযুক্ত মোমিন গ্রেফতার

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় হিজড়া সম্প্রদায়ের ‘গুরুমা’ হিসেবে পরিচিত মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমী হিজড়াকে (৫২) হত্যার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে,...