সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

প্রেমিক বললো ‘তুমি বিষ খেয়ে মরো’ এ কথায় চট্টগ্রামে প্রেমিকার বিষপান

নিজস্ব প্রতিবেদক

‘হেফাজত বলেছে, তুমি বিষ খেয়ে মরো, আমি দেখব’। চট্টগ্রাম আদালত এলাকায় হেফাজত নামের এক প্রেমিকের সাথে ঝগড়া করে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেছেন এক তরুণী। তিনি এক আইনজীবীর ক্লার্ক। নগরীর আলকরণ এলাকার বাসিন্দা ওই তরুণী।

বুধবার ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টার দিকে চট্টগ্রাম আদালতের ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটেছে।
বিষপানের পর ওই তরুণীকে একটি সিএনজিতে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে ওই তরুণী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম আদালতে উমেদার হিসেবে কর্মরত মাহাম্মদ হেফাজত নামে তরুণের সাথে সাথে প্রেমের সম্পর্ক ছিল ওই তরুণীর।
মূলত তার সাথে দেখা করতেই তরুণী আদালতে আসেন। বিয়ে করছে না বলে আত্মহত্যার চেষ্টা করেছেন। এদিকে সিএনজিতে করে হাসপাতালে নেওয়ার পথে তৈরী করা একটি ভিডিওতে ভিকটিম তরুণীকে বলতে শোনা যায়, ‘হেফাজত বলেছে, তুমি বিষ খেয়ে মরো, আমি দেখব’।

পুলিশ সূত্রে জানা গেছে, বিয়ে না করলে এক সপ্তাহ আগে বিষপানে আত্মহত্যার হুমকি দেন ওই নারী। এ কারণে কয়েক দিন ধরে আদালতে আসছেন না ওই উমেদার। এ ছাড়া উমেদারের দুই আত্মীয় বিষয়টি ধামাচাপা দিতে চাপ দেন ওই নারীকে। এতে ক্ষিপ্ত হয়ে বুধবার সন্ধ্যা ছয়টার দিকে আদালত এলাকায় এসে বিষপান করে মেঝেতে লুটিয়ে পড়েন ওই নারী। এর আগে উমেদারের নাম ধরে চিৎকার করতে থাকেন। পরে আহত অবস্থায় ওই নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান নারী পুলিশ সদস্য ও এক আইনজীবী। খবর পেয়ে সেখানে ছুটে আসে কোতোয়ালি থানা-পুলিশও।

এসডি/

 

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ২৫০০ এর বেশি ক্যান্সার রোগীকে রেডিওথেরাপি দিয়েছে এভারকেয়ার

ক্যান্সার চিকিৎসায় চট্টগ্রাম ও আশপাশের অঞ্চলের মানুষের জন্য বিশ্বমানের...

চট্টগ্রামে হিজড়া গুরুমা মৌসুমী হত্যার প্রধান অভিযুক্ত মোমিন গ্রেফতার

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় হিজড়া সম্প্রদায়ের ‘গুরুমা’ হিসেবে পরিচিত...

চট্টগ্রামের ক্রিকেটারদের জন্য নান্নুর উদ্যোগ: মাঠে গড়াচ্ছে চার দলের টি-২০ টুর্নামেন্ট

সারাদেশের মত চট্টগ্রামের ক্রীড়াঙ্গনেও চলছে চরম স্থবিরতা। নানা সব...

৩৭ বছরের শিক্ষকতার শেষ দিনে সহকর্মী-শিক্ষার্থীদের সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক বিপুল চন্দ্র দে

বিদ্যালয়ের ফটক পেরিয়ে ঘোড়ার গাড়িতে বাড়ির পথে রওনা হলেন...

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও...

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...

আরও পড়ুন

চট্টগ্রামে হিজড়া গুরুমা মৌসুমী হত্যার প্রধান অভিযুক্ত মোমিন গ্রেফতার

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় হিজড়া সম্প্রদায়ের ‘গুরুমা’ হিসেবে পরিচিত মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমী হিজড়াকে (৫২) হত্যার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে,...

৩৭ বছরের শিক্ষকতার শেষ দিনে সহকর্মী-শিক্ষার্থীদের সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক বিপুল চন্দ্র দে

বিদ্যালয়ের ফটক পেরিয়ে ঘোড়ার গাড়িতে বাড়ির পথে রওনা হলেন শিক্ষক বিপুল চন্দ্র দে। গাড়ির পাশে হাঁটছেন তাঁর সহকর্মী ও শিক্ষার্থীরা। কেউ করতালি দিচ্ছেন, কেউ...

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন।তিনি...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায় নুরুল ইসলাম (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার...