সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

তরুণদের বিদ্যাচর্চা ও জ্ঞান অন্বেষণে মনোযোগী হতে হবে: এম এ মালেক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম মাঠে আয়োজিত অমর একুশে বইমেলার ১৭তম দিনে ‘প্রকাশনা শিল্পের বিকাশে লেখক-প্রকাশক ও পাঠকের দায়বদ্ধতা’ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দৈনিক আজাদীর সম্পাদক ও প্রকাশক, একুশে পদকপ্রাপ্ত এম এ মালেক বলেছেন, “আমাদের উচিত যুবসমাজকে বইমুখী করা। তাদের বিদ্যাচর্চা ও জ্ঞান অন্বেষণের দিকে মনোযোগী করতে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা প্রয়োজন।”

তিনি বলেন, “বিগত সরকারের সময়ে ভারত থেকে বই আমদানি করা হতো, অথচ আমাদের দেশে ছাপার মান এত উন্নত যে, স্থানীয় মুদ্রণ শিল্প দিয়েই চাহিদার চার ভাগের এক ভাগ মেটানো সম্ভব ছিল। আমাদের ছাপাখানাগুলো পশ্চিমবঙ্গের তুলনায় উন্নত, কারণ এখানকার ৯০ শতাংশ মেশিনারিজ জার্মানি থেকে আনা হয়েছে। অথচ আমরা অর্থনৈতিক স্বার্থে অন্য দেশের উপর নির্ভরশীল হয়ে পড়েছিলাম।”

এম এ মালেক আরও বলেন, “রবীন্দ্রনাথ নেই, বড় বড় লেখকরাও চলে গেছেন। কিন্তু আমরা তাদের লেখা পড়তে পারছি ছাপাখানার বদৌলতে। লেখক-প্রকাশকদের কারণে শত বছরের পুরনো বই আজও আমরা পড়তে পারি।”

বইয়ের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “একটি ভালো বই বন্ধুর সমান, আর একজন ভালো মানুষ পুরো লাইব্রেরির সমান। বইমেলা মানুষকে আনন্দমুখী করে, বই কেনার আগ্রহ বাড়ায়। বাঙালি জাতিগতভাবে আরামপ্রিয় হলেও বইমেলার মাধ্যমে তারা দুর্লভ বই সহজেই সংগ্রহ করতে পারে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি শাহাবুদ্দিন হাসান বাবু। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি জিন্নাহ চৌধুরী এবং সমাজচিন্তক জাহিদুল ইসলাম।

বইমেলায় লেখক, পাঠক, সংস্কৃতিকর্মীসহ নানা বয়সী মানুষের ঢল নেমেছে। বিকেলের পর থেকে স্টলগুলোর সামনে দীর্ঘ সারি দেখা গেছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের পৃষ্ঠপোষকতায় এবং চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সহযোগিতায় গত ১ ফেব্রুয়ারি এ বইমেলার উদ্বোধন হয়।

এক লাখ বর্গফুটজুড়ে বিস্তৃত এই বইমেলা চট্টগ্রামের সংস্কৃতিপ্রেমীদের জন্য এক মিলনমেলায় পরিণত হয়েছে। আয়োজকরা আশা করছেন, পরবর্তী দিনগুলোতে দর্শনার্থীদের সংখ্যা আরও বৃদ্ধি পাবে।

এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

৩৭ বছরের শিক্ষকতার শেষ দিনে সহকর্মী-শিক্ষার্থীদের সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক বিপুল চন্দ্র দে

বিদ্যালয়ের ফটক পেরিয়ে ঘোড়ার গাড়িতে বাড়ির পথে রওনা হলেন...

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও...

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায়...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায়...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের...

আরও পড়ুন

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন।তিনি...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায় নুরুল ইসলাম (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায় মোহাম্মদ হোসেন (৩৪) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন।এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালক সাইফুল ইসলাম (৩৫)...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের শরীরে পুশ করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে রোগীর স্বজনদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা...