রবিবার, ১৬ আগস্ট ২০২৬

অল্প সময়ে ব্যাপক সাড়া জাগিয়েছে স্বেচ্ছাসেবক লীগ: তথ্যমন্ত্রী

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের ভার্চুয়াল সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, অনুপ্রবেশ ঠেকাতে আমাদের আরো কঠোর হতে হবে। সবাইকে দলে আনা যাবে না। অনেকেই দলের লেবাস ধরে প্রবেশ করতে চাইবে। এদের বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।

আজ শনিবার (১৯ জুন) নগরের লালখান বাজার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপির যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিনিয়ত মিথ্যা বক্তব্য দিয়ে যাচ্ছেন। জনগণকে বিভ্রান্ত করছেন। জনগণ এ মিথ্যাচার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। এই ভার্চুয়াল সম্মেলনে স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সঞ্চার হয়েছে।

আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর মধ্যে অল্প সময়ে ব্যাপক সাড়া জাগিয়েছে স্বেচ্ছাসেবক লীগ। দেশের ক্রান্তিলগ্নে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছে। করোনা মহামারীর সময়েও বিভিন্ন সেবা নিয়ে মানুষের পাশে ছিলেন, এখনো আছেন। কৃষকের ধান কেটে বাড়ি তুলে দিয়েছেন।

ড. হাছান মাহমুদ বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। করোনার মধ্যেও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। সামাজিক, অর্থনৈতিক সব সূচকে আমরা পাকিস্তানকে ছাড়িয়ে গেছি। জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন গণমাধ্যমে প্রচারের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে দিতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

শিক্ষকরা সমাজের ‘আলোকবর্তিকা’ হিসেবে অভিহিত করে অবসরকালীন সুবিধার অর্থের জন্য তাদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৫...

সংসদে ১০ বছরের জ্বালানি সমস্যা সমাধানের পরিকল্পনা তুলে ধরবো: প্রধানমন্ত্রী

দেশের জ্বালানি সমস্যা আগামী ১০ বছরে কীভাবে সমাধান করা হবে, সেই পরিকল্পনা আগামী ২৭ আগস্ট সংসদ অধিবেশনে জনগণের সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৮ জনে দাঁড়িয়েছে। ছুটির দিনে নূন্যতম নিরাপত্তামূলক ব্যবস্থা ও ‘সেফটি টিম’...