মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

বান্দরবানের লামায় ২৬ জন রাবার বাগান  শ্রমিক অপহণ,উদ্ধারে যৌথ অভিযান

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলার ফাসিয়াখালি এলাকায় পাহাড়ি সন্ত্রাসীরা অপহরণ করেছে ২৬ জন রাবার বাগান শ্রমিককে। 

গত ১৫ই ফেব্রুয়ারী (শনিবার) রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার ফাঁসিয়াখালি গোয়াল মারা,মুসলিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে আরাফাত রাবার প্লানটেশন এর  মালিক মোঃ শাহজাহান  জানান রাতে ইউনিফর্ম পড়া একদল পাহাড়ি সন্ত্রাসী অস্ত্রের মুখে জিম্মি করে আমার বাগানের ১২ জন শ্রমিক কে অপহরণ করে নিয়ে যায়,এছাড়া একই দিনে সন্ত্রাসীরা আশপাশের কয়েকটি রাবার বাগান হতে অজ্ঞাত ১ জন সহ আরো ১৪ জনকে অপহরণ করেছে।তিনি বলেন আমার বাগানের শ্রমিক অপহৃত জিয়ার মোবাইল ফোনে যোগাযোগ করলে সন্ত্রাসীরা তাদের মুক্তি পনের জন্য ৬  লাখ টাকা দাবী করে।

সুত্র  জানায় কিছুদিন ধরে রাতের বেলায় অজ্ঞাত ব্যাক্তিরা রাবার বাগানের অফিসে এসে চাঁদার চিঠি ফেলে চলে যায়।গতকাল দিবাগত রাতে পাহাড়ি সন্ত্রাসীরা

আরাফাত রাবার প্লানটেশ হতে রাবার বাগান শ্রমিক মোঃ জিয়া ,মনির, আফছার, মঞ্জুর, ফারুক,আইয়ুব আলী,মোঃ ছিদ্দিক,আব্দুল খালেক,আব্দুল মাজেদ,মেঃ মোবারক,খাইরুল আমিন,হারুন সহ ১৩ জন।

হুমায়ুন রাবার বাগান শ্রমিক আবু সাত্তার, আবু বক্কর,আবুল কালাম,নূর মোহাম্মদ, এহেসান,আরাফাত,হুমায়ুন সহ ৭ জন আবু বক্কর সওদাগর রাবার বাগান শ্রমিক  সৈয়দ নূর,আবু বক্কর সহ ২ জন।সোনা মিয়া রাবার বাগানের শ্রমিক মোঃ রমিজ। নূর মোহাম্মদ রাবার বাগানের শ্রমিক মোঃ মুবিন।এহেছান রাবার বাগানের একজন অজ্ঞাত  শ্রমিক সহ মোঃ কাউছার,ইমরান,মনির,রাজ্জাক, ছিদ্দিক সহ ৬ জন কে অপহরণ করে পাহাড়ি সন্ত্রাসীরা।এ নিয়ে ৬ টি রাবার বাগান হতে মোট ২৬ জন রাবার বাগান শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় পাহাড়ি সন্ত্রাসী গ্রুপটি।

ঘটনার বিষয়ে লামা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহাদাত হোসেন  জানান, আমি বিষয়টি জেনেছি,ইতিমধ্যে সেনাবাহিনীর সহায়তায় বিজিবি এবং পুলিশ যৌথ অভিযান পরিচালনা শুরু করেছে।উদ্ধার অভিযানের অগ্রগতি সম্পর্কে পরে জানাতে পারবো।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল...

আরও পড়ুন

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে রেখে সারাদেশে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬।খাগড়াছড়ি জেলা পর্যায়ে এই খেলাধুলা বাস্তবায়নের লক্ষ্যে আজ...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন করা হয়েছে।আজ ২০ এপ্রিল সোমবার সকালে সীতাকুন্ড উপজেলার জঙ্গল সলিমপুরের...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন এবং জাটকা নিধন প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, অবৈধ মৎস্য...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল কাশেম (৫৭) টানা ৫ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত মারা গেছেন।সোমবার (২০ এপ্রিল)...