চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফুটপাত দখল ও পলিথিন শপিং ব্যাগ ব্যবহার করায় ৯ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ( ১৩ ফেব্রুয়ারি) নগরীর কোতোয়ালি থানার ফিরিঙ্গীবাজারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযান কালে ফুটপাত দখল করে দোকানের মালামাল রেখে জনদুর্ভোগ সৃষ্টি করা, ক্ষতিকর পলিথিন শপিং ব্যাগ ব্যবহার করা ও ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনা করার অপরাধে ৯ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে প্রায় ১০ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।
আর এইচ/
