সোমবার, ২০ এপ্রিল ২০২৬

চবিতে শিক্ষককে থাপ্পড় ও ধর্ম অবমাননার অভিযোগে ১২ শিক্ষার্থী বহিষ্কার

সালাউদ্দিন সাকিব,চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষককে থাপ্পড় মারার ঘটনায় আইন বিভাগের এক শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার ও তার শিক্ষাগত সনদ বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া, এ ঘটনার জেরে শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলা এবং ধর্ম অবমাননার অভিযোগে আরও ১১ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স, হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চবি প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ।

তিনি বলেন, আইন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী আফসানা এনায়েত এমিকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তার সনদ বাতিলের সিদ্ধান্ত হয়েছে। উক্ত ঘটনায় আরো ৯ জনকে ২ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়াও সভায় ধর্ম অবমাননার মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে একজনকে ২ বছরের জন্য এবং আরেকজনকে ১ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

৫ ফেব্রুয়ারির ঘটনায় দুই বছরের জন্য বহিষ্কৃত বাকি ৯ শিক্ষার্থী হলেন,এলিসা স্বর্ণা চৌধুরী (মেরিন সায়েন্সেস ইন্সটিটিউট:২০১৭-১৮), রওজাতুল জান্নাত নিশা (ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্সস: ২০১৭-১৮), ফৌজিয়া আহমেদ পল্লী মজুমদার (যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের: ২০১৮-১৯), উম্মে হাবিবা বৃষ্টি (ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্সস: ২০১৮-১৯), ফারজানা ইয়াসমিন পুতুল (ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স: ২০১৯-২০), জান্নাতুল মাওয়া মিথিলা (ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্সস: ২০২০-২১), মোসা. সুমাইয়া ওরফে সুমাইয়া সিকদার (মার্কেটিং: ২০২১-২২), ফাতেমাতুজ আশফিয়া নাহার এশা (চারুকলা ইনস্টিটিউট: ২০২২-২৩) এবং মাইসারা জাহান ইশা (ওশানোগ্রাফি: ২০২২-২৩)।

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী (স.) কে নিয়ে কটূক্তি অর্থাৎ ধর্ম অবমাননায় অভিযোগে বহিষ্কার হয়েছেন ২০২৩-২৪ সেশনের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এসএম সানবিম সিফাতকে দুই বছর এবং একই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাফরীন সুলতানা জয়ীকে এক বছরের জন্য বহিষ্কার হয়েছে।

প্রসঙ্গ, গত ৫ ফেব্রুয়ারি রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের ‘নৌকা প্রতীক’ ও শেখ হাসিনার ম্যুরাল ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে উপাচার্যের বাংলোর সামনে সহকারী প্রক্টর অধ্যাপক ড. কোরবান আলীহামলার শিকার হন। অভিযুক্ত শিক্ষার্থী তাকে থাপ্পড় মারেন, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এছাড়াও সেদিন সাংবাদিকরা হেনস্তার শিকার হন এবং এক সাংবাদিকের মুঠোফোন কেড়ে নেওয়া হয়।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের...

আগামী ২ মে দেশব্যাপী শুরু হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস”

১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই...

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ...

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায়...

এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব রাষ্ট্রের স্বার্থ অক্ষুণ্ন রেখেই সিদ্ধান্ত: নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান...

সিআরবিতে গাছ কেটে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না : মেয়র শাহাদাত

   চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ...

আরও পড়ুন

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল আত্মসাৎ করার অভিযোগে রুবেল গাজী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার...

সিআরবিতে গাছ কেটে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না : মেয়র শাহাদাত

   চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।তিনি বলেন, গতকালকে এ বিষয়ে রেলপথমন্ত্রী...

জেলার অন্তত ৯৫ শতাংশ শিশুকে হাম রুবেলা টিকা দিতে হবে : সিভিল সার্জন

চট্টগ্রামে আগামী সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে হাম রুবেলা জরুরি টিকাদান ক্যাম্পেইন-২০২৬। এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলায় মোট ৭ লাখ ৬৭...

চট্টগ্রাম বন্দরের কোনও কাজই নিয়মের বাইরে করা যাবে না : নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। রবিবার (১৯ এপ্রিল) দুপুর ২টার দিকে চট্টগ্রাম বন্দরের এনসিটি-৫...