শনিবার, ১৩ জুন ২০২৬

কনসালটেন্ট নিয়োগের টেন্ডার আহবান

প্রকৌশলী আবুল কালাম চৌধুরীকে কালুরঘাট সেতুর প্রকল্প পরিচালক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

কালুরঘাটে রেল কাম সড়ক সেতু নির্মাণ প্রকল্পের পিডি (প্রকল্প পরিচালক) নিয়োগ দেয়া হয়েছে।
রেলওয়ের সাড়ে ১১ হাজার কোটি টাকার গুরুত্বপূর্ণ এ প্রকল্পের-প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে দোহাজারী-কক্সবাজার রেল লাইন প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক প্রকৌশলী মুহম্মদ আবুল কালাম চৌধুরীকে।

কালুরঘাট রেল কাম সড়ক সেতু নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালকের দায়িত্ব পাওয়ার পর বুধবার (১২ ফেব্রুয়ারি) রেল ভবনে গিয়ে রেল সচিব, রেলওয়ের মহাপরিচালকসহ উর্ধতন কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেন প্রকৌশলী মুহম্মদ আবুল কালাম চৌধুরী। এসময় তিনি সেতু নির্মাণ প্রকল্পের পরবর্তী ধাপের বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন।

এই ব্যাপারে জানতে চাইলে কালুরঘাট নতুন সেতুর প্রকল্প পরিচালক প্রকৌশলী মুহম্মদ আবুল কালাম চৌধুরী চট্টগ্রাম নিউজকে বলেন, উর্ধতন কর্তৃপক্ষ নতুন দায়িত্ব দিয়েছেন; অনেক বড় প্রকল্প, চ্যালেঞ্জিংও অনেক। এখন পরবর্তী পদক্ষেপ গ্রহনের ব্যাপারে আজকে রেল ভবনে আসলাম। পরবর্তী পদক্ষেপের বিষয়ে কথাবার্তা বলেছি।

প্রকল্প পরিচালক প্রকৌশলী মুহম্মদ আবুল কালাম চৌধুরী বলেন, দোহাজারী-কক্সবাজার রেল লাইন আরো বড় প্রকল্প ছিল। অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রকল্প বাস্তবায়ন করেছি।

কালুরঘাট সেতু নির্মাণের পরবর্তী পদক্ষেপের অংশ হিসেবে প্রকল্পের কনসালটেন্ট (পরামর্শক) নিয়োগের টেন্ডার আহবান করা হয়েছে। ঋণ চুক্তির শর্ত সাপেক্ষে টেন্ডারে অংশগ্রহণকারীদের মধ্যে দক্ষিণ কোরিয়ার পরামর্শক নিয়োগ দেয়া হবে। পরামর্শক নিয়োগের পর সেতুর ডিজাইন ফাইনাল হবে। এরপর ঠিকাদার নিয়োগ হবে। ভূমি অধিগ্রহণের ব্যাপারে প্রকল্প পরিচালক প্রকৌশলী মুহম্মদ আবুল কালাম চৌধুরী বলেন, এখন ভূমি অধিগ্রহণের আইন পরিবর্তন হয়েছে। আগে পরামর্শক নিয়োগের পরপরই ভূমি অধিগ্রহনের কাজ শুরু হত। ডিসির ফান্ডে (এলএ ফান্ডে) অধিগ্রহনের টাকা জমা দিয়ে দিতে হতো। এখন নতুন আইনে ৭ ধারার নোটিশ জারির পরই ডিসির ফান্ডে টাকা জমা হবে।

রেল ভবন সূত্রে জানা গেছে, কালুরঘাট নতুন সেতুর পুরো টাকা দক্ষিণ কোরিয়ার। প্রকল্পের ১১ হাজার ৫৬০ কোটি ৭৭ লাখ টাকার মধ্যে ৭ হাজার ১২৫ কোটি ১৫ লাখ টাকা দিচ্ছে দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা তহবিল (ইডিসিএফ) এবং ইকোনমিক ডেভেলপমেন্ট প্রমোশন ফ্যাসিলিটি (ইডিপিএফ)। অবশিষ্ট ৪ হাজার ৪৩৫ কোটি ৬২ লাখ টাকা বাংলাদেশ সরকারের। ভূমি অধিগ্রহন সরকারি অর্থায়নে হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, চট্টগ্রামবাসীর বহুল প্রতীক্ষিত কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর দিয়ে রেল কাম সড়ক সেতু নির্মাণ প্রকল্পটি গত বছরের ৭ অক্টোবর একনেক সভায় অনুমোদন দেয়া হয়।
মূল প্রকল্পের কার্যক্রমের মধ্যে রয়েছে ৭০০ মিটার রেল-কাম-রোড ব্রিজ নির্মাণ, ৬ দশমিক ২০ কিলোমিটার ভায়াডাক্ট নির্মাণ, ২ দমমিক ৪০ কিলোমিটার সড়ক ভায়াডাক্ট, ৪ দশমিক ৫৪ কিলোমিটার বাঁধ, ১১ দশমিক ৪৪ কিলোমিটার রেলপথ নির্মাণ এবং আনুষঙ্গিক কাজ।

প্রকল্প সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানান, চট্টগ্রাম এবং কক্সবাজারের মধ্যে নির্বিঘœ ও নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে বর্তমান পুরাতন সেতুর পাশে কালুরঘাটে কর্ণফুলী নদীর উপর নতুন রেল-কাম-সড়ক সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। রেলপথ মন্ত্রণালয় ২০৩০ সালের ডিসেম্বরের মধ্যে রেল-কাম-সড়ক সেতু প্রকল্পের কাজ শেষ করবে।

এসডি/

 

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ইস্পাহানি মাস্টার্স ক্রিকেট দ্বিতীয় জয় পেল রিলায়েন্স

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে...

রাউজানে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা মাসুদকে হত্যা

রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে রাঙ্গুনিয়া উপজেলা...

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী, পরিবারকে ২০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী...

বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সামাজিক, মানবিক বাজেট দেওয়ার পরেও...

ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, রোপণ করলেন গাছের চারা

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন বিএনপির...

আরও পড়ুন

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা...

রাউজানে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা মাসুদকে হত্যা

রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫)।শনিবার (১৩ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার...

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী, পরিবারকে ২০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।শনিবার(১৩ জুন) বিকেলে তিনি কক্সবাজারের পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবরস্থানে গিয়ে শ্রদ্ধা...

বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সামাজিক, মানবিক বাজেট দেওয়ার পরেও একটি খবরে দেখলাম মানুষের ক্ষতিকারক দিকগুলোর বিষয়ে দাম বাড়ানো হয় এই বাজেটে। এই কারণে এ...