সোমবার, ২০ এপ্রিল ২০২৬

শিক্ষককে নারী শিক্ষার্থীর থাপ্পড়, বিচারের দাবিতে উত্তাল চবি ক্যাম্পাস 

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সহকারী প্রক্টর ও দর্শন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. কোরবান আলীকে থাপ্পড় মারার ঘটনায় অভিযুক্ত আইন বিভাগের শিক্ষার্থী আফসানা এনায়েত ইমিকে স্থায়ী বহিষ্কার ও সনদ বাতিলের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। 

বুধবার (১২ ফেব্রুয়ারি ) বেলা ১২টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে বিআরএফ ইয়ুথ ক্লাব ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে এ ঘোষণা দেওয়া হয়। মানববন্ধনে অভিযুক্ত শিক্ষার্থীসহ জড়িতদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান শিক্ষক ও শিক্ষার্থীরা।

বিআরএফ ইয়ুথ ক্লাবের পাঠাগার সম্পাদক লোকপ্রশাসন বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী মোঃ জিহাদের তত্ত্বাবধানে মানববন্ধনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ শহিদুল হক বলেন, “ছাত্র শিক্ষকের সম্পর্ক হবে অত্যন্ত সুগভীর ও ভালো সম্পর্ক। ফ্যাসিবাদ এখনো নামে বেনামে বিদ্যমান আছে। কখনো আনসার নামে, কখনো সাধারণ শিক্ষার্থী নামে তাদের বহিঃপ্রকাশ ঘটে। একজন শিক্ষক হিসেবে আমি আরেক জন শিক্ষকের পাশে থাকতে চাই। এমন বিব্রতকর অবস্থার সুষ্ঠু সমাধান চাই।”

বিআরএফ ইয়ুথ ক্লাবের উপদেষ্টা, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, “একটু আগে একজন অভিভাবক আমাকে ফোন দিয়ে বলেন, আমার মেয়েকে বাধ্য করেছে প্রোগ্রামে যাওয়ার জন্য। ছাত্রলীগের মাধ্যমে হলে উঠেছিল। তারমানে এখনো মেয়েদের হলোগুলোতে ছাত্রলীগ সক্রিয়। ছাত্রী হলগুলোতে এখনো ছাত্রলীগের কমিটি সক্রিয়। নৌকা ভাঙ্গায় তাদের হৃদয় ভেঙেছে। এখন কেউ মাইর খেলে, ভিডিও না থাকলে সে কোন ন্যায়বিচার পাবে না। এ কেমন অসভ্যতা! ফ্যাসিস্ট হাসিনার সময়েও কোন শিক্ষকের গায়ে হাত তোলার দুঃসাহস দেখিনি। আমার বাসায়, আতিয়ারের বাসায় হামলা করেছে। কিন্তু, তারা গায়ে হাত তোলার সাহস করেনি। বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীলরা থাকবে, কনজার্ভেটিভরাও থাকবে। কিন্তু, অবশ্যই বাউন্ডারির মধ্যে থাকতে হবে। শিক্ষকরা হলো রেডলাইন। শিক্ষকের গায়ে হাত তোলা হয়েছে। ভাইস চ্যান্সেলর ৩৩ ক্লজ অনুযায়ী যেকোনো কিছু করতে পারে। অথচ, এই দালাল প্রশাসনের এখনো কোনো দৃশ্যমান পদক্ষেপ নাই।”

বিআরএফ ইয়ুথ ক্লাবের পাঠাগার সম্পাদক মোঃ জিহাদ বলেন, “আমরা  কাজ করছি মূল্যবোধ সংরক্ষণে। আমাদের শিক্ষক প্রফেসর ড. মো: কোরবান আলী স্যারের ওপর প্রকাশ্যে হামলা ছাত্রীদের মূল্যবোধের চরম অবনতির বহিঃপ্রকাশ। এই হামলাকারী গোষ্ঠীকে দ্রুত আইনের আওতায় আনতে না পারলে প্রশাসন ব্যর্থ বলে গণ্য হবে। শিক্ষকদের মর্যাদা রক্ষার্থে হামলায় জড়িতদের চিহ্নিত করে শান্তি নিশ্চিতের দাবী জানাচ্ছি।

এসময় তারা প্রশাসনকে তিন দফা দাবি দেয়। দাবিগুলো হলো- আফসানা এনায়েত এমির স্থায়ী বহিষ্কার ও সনদ বাতিল করতে হবে, যারা ঘটনার সাথে জড়িত তাদের সনাক্ত করে যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আমাদের দাবিগুলো বাস্তবায়ন করতে হবে অন্যথায় আমরা আরো কঠোর আন্দোলনে যাবো।”

ঘটনাসূত্রপাত, ৫ ফেব্রুয়ারি শেখ হাসিনা হলের সামনের নৌকা ভাঙ্গাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে চবি ক্যাম্পাস। একপর্যায়ে হাসিনা হলের ছাত্রীরা ভিসি বাসভবনের সামনে অবস্থান নেয়। সেখানে পরিস্থিতি শান্ত করতে গেলে দর্শন বিভাগের অধ্যাপক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সহকারী প্রক্টর ড. মো: কোরবান আলী স্যারের উপর আইন বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আফসানা এনায়েত এমি ন্যাক্কারজনক হামলা করে। এসময় ভিডিও করতে গেলে সাংবাদিকদের ওপর চড়াও হন শেখ হাসিনা হলের কিছু শিক্ষার্থী।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের...

আগামী ২ মে দেশব্যাপী শুরু হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস”

১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই...

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ...

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায়...

এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব রাষ্ট্রের স্বার্থ অক্ষুণ্ন রেখেই সিদ্ধান্ত: নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান...

সিআরবিতে গাছ কেটে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না : মেয়র শাহাদাত

   চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ...

আরও পড়ুন

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি মামলার ১২ ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করেছে সিএমপি ডিবি (উত্তর)। এ ঘটনায়...

আনোয়ারায় পর্দা উঠল ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশের 

চট্টগ্রামের আনোয়ারায় ৫দিন ব্যাপী ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশের উদ্বোধন হয়েছে।শুক্রবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় উপজেলার বরুমচড়া শহিদ বশরুজ্জামান উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ স্কাউটস আনোয়ারা...

পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের মূল উদ্দেশ্য স্বচ্ছতা নিশ্চিত করা: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের মূল উদ্দেশ্য শিক্ষার পরিবেশ পর্যবেক্ষণ এবং...

সিসিটিভি ক্যামেরার আওতায় পাঁচলাইশ থানা

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) আওতাধীন পাঁচলাইশ মডেল থানা এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণের লক্ষ্যে ক্লোজ সার্কিট (সিসিটিভি) ক্যামেরা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।বুধবার...