সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

অপারেশন ডেবিল হান্ট: বাঁশখালীতে ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৩

বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রা‌মের বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে গত মঙ্গলবার থে‌কে ও বুধবার পর্যন্ত অপারেশন ডেবিল হান্টের অভিযানে চেয়ারম‌্যান ও নাশকতা মামলার ৩ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাঁশখালী থানা পু‌লি‌শের প্রদত্ত সুত্র ম‌তে
গত মঙ্গলবার রাত থেকে বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার আসামীরা হলেন-বাহারছড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী প্রকাশ ইউনুছ মুন্সি (৪৮), কালীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকার মধ্যম গুনাগরির মৃত হোসেনুজ্জামানের পুত্র মো হেলাল (৩২), পুঁইছড়ি ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের পুইছড়ি মিয়ার বাড়ী মৃত নুরুল আলম চৌধুরীর পুত্র ফরহাদুল আলম (৩৩)।

পুলিশ অভিযান পরিচালনা করে বাঁশখালী পৌরসভা এলাকা হতে রেজাউল করিম চৌধুরী প্রকাশ ইউনুছ মুন্সি কে সহ আরও দুইজনকে গ্রেফতার করা হয়। এদের বিরোদ্ধে বাঁশখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগ রয়েছে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, ‘অপারেশন ডেবিল হান্টের বিশেষ অভিযানে আমাদের পুলিশের চৌকস টিম অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেফতার করেছে। আজকে বুধবার গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নাশকতা মামলার আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

৩৭ বছরের শিক্ষকতার শেষ দিনে সহকর্মী-শিক্ষার্থীদের সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক বিপুল চন্দ্র দে

বিদ্যালয়ের ফটক পেরিয়ে ঘোড়ার গাড়িতে বাড়ির পথে রওনা হলেন...

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও...

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায়...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায়...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের...

আরও পড়ুন

৩৭ বছরের শিক্ষকতার শেষ দিনে সহকর্মী-শিক্ষার্থীদের সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক বিপুল চন্দ্র দে

বিদ্যালয়ের ফটক পেরিয়ে ঘোড়ার গাড়িতে বাড়ির পথে রওনা হলেন শিক্ষক বিপুল চন্দ্র দে। গাড়ির পাশে হাঁটছেন তাঁর সহকর্মী ও শিক্ষার্থীরা। কেউ করতালি দিচ্ছেন, কেউ...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায় নুরুল ইসলাম (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায় মোহাম্মদ হোসেন (৩৪) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন।এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালক সাইফুল ইসলাম (৩৫)...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের শরীরে পুশ করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে রোগীর স্বজনদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা...