মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

হাতকড়াসহ আসামী ছিনতাই, প্রধান আসামীসহ দুইজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থানার চাঞ্চল্যকর হাতকড়াসহ আসামি ছিনতাইয়ের মামলায় প্রধান আসামি মো. হাফিজুল ও তার সহযোগী সমেলা বেগমকে গ্রেফতার করেছে র‍্যাব-৭।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) রাত পৌনে ১১টার দিকে নগরীর চকবাজার থানাধীন দামপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

আজ বুধবার (১২ ফেব্রুয়ারী) র‍্যাব- ৭ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায়।

গ্রেফতারকৃতরা হলেন – প্রধান আসামি কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানার আরাজী পাইকডাঙ্গা এলাকার মোঃ মোফাজ্জল হকের ছেলে মোঃ হাফিজুল ইসলাম (২২) এবং মোছাঃ সমেলা বেগম (২০)।

র‍্যাব জানায়, কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানা এলাকায় গত ৫ জানুয়ারি অভিযান চালিয়ে মাদকসহ পুলিশ হাফিজুল ইসলামকে আটক করে। পরবর্তীতে দেশীয় অস্ত্র নিয়ে ৭০/৮০ জন লোক হাতকড়াসহ তাকে ছিনিয়ে নেয়। এরপর ভূরুঙ্গামারী থানার এসআই মোহাম্মদ আরিফ মাহমুদ আপেল বাদী হয়ে ৭০-৮০ জনকে অজ্ঞাত আসামিকে করে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় র‍্যাব -০৭ মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করেন।

র‍্যাব -০৭ জানায়, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় তাদের হস্তান্তর করা হয়।

এম/ মহি/ চট্টগ্রাম নিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...