মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

চট্টগ্রামের সাবেক পুলিশ কমিশনার সাইফুল ইসলাম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগর পুলিশের সাবেক কমিশনার সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম মহানগর পুলিশের বর্তমান কমিশনার হাসিব আজিজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নগরের চান্দগাঁও থানায় গুলিতে নিহত হওয়ার ঘটনা ঘটে। এ মামলায় সাবেক পুলিশ কমিশনার সাইফুল ইসলামকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে।

জানা গেছে, গত বছরের জুলাই-আগস্ট মাসে চট্টগ্রাম নগরীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন রূপ নেয় এক ভয়াবহ সংঘর্ষে। বিক্ষোভ চলাকালে পুলিশের গুলিতে শিক্ষার্থীসহ ১০ জন নিহত হন এবং আহত হন পাঁচ শতাধিক মানুষ। দেশজুড়ে এ ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

বিক্ষোভকারীরা অভিযোগ করেছিলেন, শান্তিপূর্ণ আন্দোলনের উপর পুলিশের অতিরিক্ত শক্তি প্রয়োগই এই প্রাণহানির কারণ। বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক সংগঠনও এ ঘটনাকে “রাষ্ট্রীয় সহিংসতা” হিসেবে অভিহিত করেছিল।

এ ঘটনায় সিএমপির বিভিন্ন থানায় ও আদালতে ৮২টির বেশি মামলা হয়। তদন্ত চলাকালে উঠে আসে, আন্দোলন দমন করতে সিএমপির কমিশনার হিসেবে সাইফুল ইসলাম কঠোর ভূমিকা পালন করেছিলেন। তার নির্দেশেই পুলিশের একাধিক ইউনিট সরাসরি গুলিবর্ষণ করে বলে অভিযোগ ওঠে।

একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি সাইফুল ইসলামসহ পাঁচজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের প্রাথমিক প্রমাণ পায়। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

বাংলাদেশ সিভিল সার্ভিসের ২০তম ব্যাচের কর্মকর্তা সাইফুল ইসলাম পুলিশ বাহিনীতে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করেছেন। সিএমপির ৩২তম কমিশনার হিসেবে দায়িত্ব পালনের আগে তিনি ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশের উপ-মহাপরিদর্শক ছিলেন।

এই প্রসঙ্গে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বর্তমান কমিশনার হাসিব আজিজ গণমাধ্যমকে বলেন, আইন সবার জন্য সমান। বৈষম্যবিরোধী আন্দোলনে প্রাণহানির ঘটনায় যে কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সাবেক কমিশনার সাইফুল ইসলামের ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে তদন্ত চলছিল। আদালতের নির্দেশে তাকে গ্রেফতার করা হয়েছে।

এম/ মহি/ চট্টগ্রাম নিউজ

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ১৬ জনের মৃত্যুদন্ডের মধ্যে ২ জনের দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।সোমবার চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন...