চট্টগ্রামের বাঁশখালী দক্ষিনের প্রধান সড়কের পুইছড়ির নাপোড়া ব্রীজের পাশে ডেম্পার চাপায় আবু তাহের (৩৮) নামে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১১ফেব্রুয়ারী) বিকাল ৩টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত রিক্সা চালক আবু তাহের নাপোড়া মীরাপাড়া এলাকার মৃত শামসুল আলমের পুত্র।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতির ডেম্পার (মিনি ট্রাক) রিক্সাসহ চালক আবু তাহের কে চাপা দিলে লোকজন উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রিক্সা চালক আবু তাহেরকে মৃত ঘোষনা করে।
এ ব্যাপারে বাঁশখালী থানার সেকেন্ড অফিসার কামরুল হাসান কায়কোবাদ বলেন, ঘাতক মিনি ট্রাকটি আটক করা হয়েছে । পরিবারের সদস্যদের সন্মতিতে লাশ পোষ্ট মার্ডাম কিংবা পরিবারের কাছে হস্তান্তর হবে কিনা তা এখনও চুড়ান্ত হয়নি বলে তিনি জানান।
উল্লেখ্য বাঁশখালীর প্রধান সড়কে প্রতিদিন দাপিয়ে বেড়াচ্ছে, নম্বর ও ফিটনেসবিহীন অসংখ্যা মিনি ট্রাক, ডেম্পার রয়েছে। যারা রাতের আধারে অবৈধ মাটি, বালি ও গাছ পরিবহন করে।এছাড়া বেপরোয়া গতি চলতে গিয়ে প্রতিনিয়ত দুঘর্টনা সংগঠিত করে।
এসডি/
