বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

বাঁশখালীর পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বাঁশখালী প্রতি‌নি‌ধিঃ

চট্টগ্রামের বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রায়ছটা এলাকার পুকুর থেকে অজ্ঞাত এক যুবকের (আনুমা‌নিক ২৫/২৭বছর বয়সী) লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) বিকেল ৩টার দিকে খানখানাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সেন্টার পুকুর পাড় সংলগ্ন রায়ছটা চৌধুরী বাড়ীর পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, গতকাল সোমবার রায়ছটায় আশরাফ আলী (রহ.) এর ওরশ ছিল। সেখানে চট্টগ্রামের বিভিন্ন উপজেলার লোকজন এ‌সে‌ছিল ওর‌শে অংশ নি‌তে ।

স্থানীয়রা ধারনা করছে, ওই অজ্ঞাত যুবক পুকুরে গোসল করতে গিয়ে সাঁতার না জানা বা হয়তো মৃগী রোগ থাকার কারণে পুকুরে পড়ে মারা যে‌তে পা‌রে। তারপ‌রে লা‌শের প‌রিচয় পে‌তে সাধারন জনগন ও সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যমে প্রচারনা চা‌লা‌নো হ‌চ্ছে ব‌লে সু‌ত্রে জানা যায় ।

বাঁশখালী থানার আওতাধীন বাহারছড়া পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মজনু মিয়া বলেন, অজ্ঞাত লাশটি পুকুরে ভাসতে দেখলে পুলিশকে খবর দেয়। পরে পুকুর থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়। লাশটির পরনে শুধু জিন্সের প্যান্ট পরানো ছিল। প্যান্টের পকেটে একটি শাবানও পাওয়া যায়। এ‌দি‌কে লাশ উদ্ধা‌রের ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চমেক মর্গে পাঠানো হয়েছে।

এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম...

১ মে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বুদ্ধ পূর্ণিমার বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’

বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশেষ...

আরও পড়ুন

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ নৌবাহিনী মেডিকেল কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।আজ বুধবার (২৯ এপ্রিল)নবনির্মিত...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও ৩জন আহত হয়েছে বলে জানা...

একাত্তরের সঙ্গে গণআন্দোলনের তুলনা করলে মুক্তিযুদ্ধকে ছোট করা হয়

‘মুক্তিযুদ্ধ প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগরের সঙ্গে ডোবার তুলনা করা যেমন হিমালয় পর্বতের সঙ্গে টিলার তুলনা করা, মুক্তিযুদ্ধের সঙ্গে ৫ আগস্টের তুলনা করা ঠিক তেমনই।...

ভয়াল ২৯ এপ্রিল, দেখতে দেখতে পূর্ণ হলো ৩৫ বছর

সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, সূর্যের আলো উঠেনি। সবার মুখে মুখে একটি শব্দ, আজ ১০ নাম্বার মহাবিপদ সংকেত। তবু্ও থেমে ছিলোনা মানুষের কর্ম ব্যস্ততা।...