সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

প্রতি ট্রাকে দেয়া হচ্ছে ২শ’জনের পণ্য

চট্টগ্রামে টিসিবির ট্রাকসেলে পণ্যের জন্য হুড়োহুড়ি, পণ্য না পেয়ে ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে দীর্ঘ এক মাস টিসিবির ন্যায্যমূল্যের পণ্য বিক্রি বন্ধ থাকার পর ডিলারদের মাধ্যমে ট্রাকসেলে পণ্য বিক্রি শুরু হয়েছে। তবে ডিলারদের প্রতি ট্রাকে পণ্য দেয়া হচ্ছে মাত্র ২০০ জনের। যা উপস্থিত ক্রেতাদের তুলনায় একেবারেই নগন্য। যার কারনে নগরীতে টিসিবির প্রতিটি ট্রাকেই পণ্য নেয়ার জন্য সাধারণ মানুষের হুড়োহুড়ি-কাড়াকাড়ি এবং হাতাহাতির ঘটনা ঘটছে।

চট্টগ্রামে টিসিবি’র স্মার্ট ফ্যামিলি কার্ড অ্যাক্টিভ না হওয়ায় গত একমাস (গত জানুয়ারি মাসে) টিসিবির ন্যায্যমূল্যের পণ্য বিক্রি বন্ধ ছিল। গত সোমবার থেকে টিসিবির ট্রাকসেলে পণ্য বিক্রি আবার শুরু হয়েছে। তবে প্রতি ট্রাক পণ্য দেয়া হচ্ছে মাত্র ২০০ জনের।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জামালখান মোড়ে, টাইগাপাস এলাকাসহ নগরীর বিভিন্ন স্পটে গিয়ে দেখা গেছে, টিসিবির ট্রাক আসার আগে থেকেই ওই এলাকা গুলোতে শত শত মানুষ টিসিবির পণ্যের জন্য লাইনে দাঁড়িয়ে আছে। কিন্তু টিসিবি ট্রাকে পণ্য আছে মাত্র ২০০ জনের। যার কারনে ট্রাক আসার সাথে সাথেই ক্রেতাদের মাঝে শুরু হয়ে যায় পণ্য নিয়ে কাড়াকাড়ি।

তীব্র রোদে দীর্ঘক্ষণ টিসিবির ন্যায্যমূল্যের জন্য লাইনে দাঁড়িয়ে পণ্য না পেয়ে শত শত মানুষে ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকেই টিসিবির ট্রাক ডিলারদের সাথে ঝগড়ায়ও মেতেছেন। এ সময় পণ্য না পেয়ে হতাশ হয়ে ফিরে যাওয়া সাধারণ মানুষ গুলো টিসিবির পণ্য বাড়ানোর জন্য দাবি জানিয়েছেন। ক্রেতাদের অভিযোগ একটি ট্রাকে মাত্র ২০০ জনের পণ্য এটা একেবারেই নগন্য।

এই ব্যাপারে টিসিবির চট্টগ্রাম অফিস প্রধান (যুগ্ম পরিচালক) মো: শফিকুর ইসলাম চট্টগ্রাম নিউজকে বলেন, আমিও দেখতে পাচ্ছি-টিসিবির প্রতিটি ট্রাকে পণ্যের জন্য সাধারণ মানুষের দীর্ঘ লাইন। কিন্তু আমারওতো কোনো উপায় নেই। আমার কাছে আর্ডার আছে প্রতি ট্রাকে ২০০ জনের জন্য। আমি চাইলেও বেশি দিতে পারবো না। এটা কর্তৃপক্ষ না চাইলে হবেনা। আমাদেরকে যেভাবে অর্ডার দেয়া হয়েছে আমরা সেই ভাবেই পণ্য দিচ্ছি। স্মার্ট ফ্যামিলি কার্ড চালু না হওয়া পর্যন্ত এভাবে ট্রাকসেল চলমান থাকবে বলে জানান মো: শফিকুর ইসলাম।

টিসিবির ট্রাক ডিলাররা জানান, আমাদেরকে প্রতিদিন ২০০ জনের পণ্য দেয়া হয়। কিন্তু আমরা যেখানে যায়-সেখানে আগে থেকেই পণ্যের জন্য শত শত মানুষ দাঁড়িয়ে থাকে। এত মানুষের মাঝে আমরা ২০০ জনের পণ্য কাকে দেবো? এটা কেউ বুঝতে চায়না। বিষয়টি টিসিবির বোঝা উচিত।

আসন্ন রমজানকে সামনে রেখে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) প্রতিদিন চট্টগ্রাম নগরীর ২০টি পয়েন্ট ডিলারদের মাধ্যমে ক্রেতাদের মাঝে ৬০ টাকা দামে মসুর ডাল, ৭০ টাকা দামে চিনি, ১০০ টাকা দামে সয়াবিন তেল, ৬০ টাকা দামে ছোলা এবং ১৪৫ টাকা দামে খেজুর (খেজুর দেয়া হচ্ছে ৫০০ গ্রাম করে) বিক্রি করছে। প্রতি প্যাকেজ মূল্য ৫৮৮ টাকা।

এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও...

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায়...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায়...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি...

আরও পড়ুন

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন।তিনি...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায় নুরুল ইসলাম (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায় মোহাম্মদ হোসেন (৩৪) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন।এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালক সাইফুল ইসলাম (৩৫)...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের শরীরে পুশ করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে রোগীর স্বজনদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা...