মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ৬ ডিসেম্বর

চট্টগ্রাম নিউজ ডেস্ক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলতি বছরের শেষের দিকে অনুষ্ঠিত হওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। জাপানের এনএইচকে টেলিভিশনের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে, ড. মুহাম্মদ ইউনূস চান না যে নির্বাচন ডিসেম্বরের পরে অনুষ্ঠিত হোক। নির্ভরযোগ্য সূত্রের তথ্য অনুযায়ী, আগামী ৬ ডিসেম্বর গণতন্ত্র দিবসেই নির্বাচন আয়োজনের সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনী কার্যক্রম শুরু হয়ে গেছে। আওয়ামী লীগ মাঠে অনুপস্থিত থাকায় বিএনপি ও জামায়াত একে অপরকে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করছে।

এদিকে, বিপ্লবী ছাত্র সংগঠনের পক্ষ থেকে নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি চলছে। ধারণা করা হচ্ছে, এ মাসের শেষের দিকে দলটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হবে। দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন থাকলেও তারা কিছুটা সময় নিচ্ছেন। সূত্র জানায়, নতুন দলের আহ্বায়ক হতে পারেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, যিনি দল গঠনের আগে পদত্যাগ করতে পারেন।

বিএনপি এবার ৩০০ আসনে নির্বাচন করার জন্য দল গোছানোর কাজ শেষ করেছে। লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের প্রস্তুতির জন্য দলকে সর্বোচ্চ সহযোগিতা করছেন। অন্যদিকে, জামায়াতে ইসলামীও সব আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করেছে। এরই মধ্যে দলটি ৭৯টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। জামায়াতের আমির ডা. শফিকুর রহমান প্রতিদিন বিভিন্ন সমাবেশে বক্তব্য দিচ্ছেন এবং ইসলামী দলগুলোর সঙ্গে জোট গঠনের চেষ্টা করছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে উঠে বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ওপর জোর দিয়েছেন।এ ক্ষেত্রে তিনি অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।আজ রবিবার (২৩ আগস্ট ) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান...

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা ২২ মিনিটে...