মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

চসিকের ঘাট নিলামে জটিলতা, হাইকোর্টের নির্দেশে ৬ মাসের স্থগিতাদেশ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) পরিচালিত সদরঘাট, অভয়মিত্রঘাট ও বাংলাবাজার ঘাটের নিলাম কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের অ্যাডভোকেট মুহাম্মদ মিজানুর রহমান। একই তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা এসএম সরোয়ার কামাল। তিনি জানান, আপাতত আদালতের আদেশ অনুযায়ী তিনটি ঘাটের নিলাম কার্যক্রম বন্ধ থাকবে।

আইনজীবী মুহাম্মদ মিজানুর রহমানের প্রত্যয়ন সূত্রে জানা গেছে, ৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বিষয়টি দৈনিক কার্যতালিকায় শুনানির জন্য উপস্থাপিত হয়। শুনানি শেষে হাইকোর্ট বিভাগের বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামান ও বিচারপতি সাঈদ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুল জারি করেন।

একই সঙ্গে, রুলের চূড়ান্ত শুনানি না হওয়া পর্যন্ত ১৬ জানুয়ারি ২০২৫ তারিখে প্রকাশিত দরপত্র বিজ্ঞপ্তির কার্যকারিতা ৬ মাসের জন্য স্থগিত রাখার নির্দেশ দেন।

দীর্ঘদিন ধরে কর্ণফুলী নদীর অভয়মিত্র ঘাট, সদরঘাট ও বাংলাবাজার ঘাটের ইজারা নিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশন ও সাম্পান মাঝিদের মধ্যে টানাপোড়েন চলছে।

মাঝিরা অভিযোগ করছেন, আদালতের আদেশ উপেক্ষা করে বহিরাগত ব্যবসায়ীদের হাতে ঘাট ইজারা দেওয়ার ষড়যন্ত্র চলছে। অথচ এসব ঘাটের ওপর শুধু ২১৪ জন সাম্পান মাঝিই নয়, প্রায় ৪,৫০০ মানুষের জীবিকা নির্ভরশীল।

চরপাথরঘাটা ব্রিজঘাট সাম্পান চালক কল্যাণ সমিতির সভাপতি আবুল হোসেন জানিয়েছেন, ইতোমধ্যে চসিকের বিভিন্ন দপ্তরে আবেদন করে মাঝিদের স্বার্থ রক্ষার দাবি জানানো হয়েছে। তারা অভয়মিত্র ঘাটের ইজারা পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছেন।

পেশাদার মাঝিদের অধিকার রক্ষার আহ্বান
চরপাথরঘাটা ব্রিজঘাট সাম্পান চালক সমিতির সভাপতি মো. আবুল হোসেন বলেন, ‘চসিক পেশাদার মাঝিদের অধিকার ক্ষুণ্ন করে বহিরাগতদের ইজারা দিতে চাইছে। এটি হলে কর্ণফুলীর মাঝিরা কর্মহীন হয়ে পড়বে, যা মানবিক বিপর্যয় ডেকে আনবে। তাই প্রকৃত মাঝিদের হাতে ঘাট থাকাই নিরাপদ। সে লক্ষ্যে আদালত ইতোমধ্যে আদেশ দিয়েছেন।’

কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের সভাপতি এসএম পেয়ার আলী বলেন, ‘২০০৩ সালের পাটনিজীবী নীতিমালা তোয়াক্কা না করে মাঝিদের ঘাটছাড়া করার ষড়যন্ত্র চলছে। আমরা আশা করি, চট্টগ্রাম সিটি করপোরেশন দ্রুত পদক্ষেপ নিয়ে মাঝিদের অধিকার রক্ষা করবে।’

এম/ মহি/ চট্টগ্রাম নিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ১৬ জনের মৃত্যুদন্ডের মধ্যে ২ জনের দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।সোমবার চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন...