সিএমপির চান্দগাঁও থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার রাতে পৃথক অভিযানে চান্দগাঁও থানা এলাকার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আফতাব উদ্দিন।
গ্রেপ্তারকৃতরা হলেন – ইমতিয়াজ হোসেন ইফতি (২৮), আসিফুর রহমান ফাহিম (২৭),শহিদুল ইসলাম (৩০) এবং নাছির উদ্দিন (৪৫)।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আফতাব উদ্দিন বলেন, নিদিষ্ট সংগঠনের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এম/ মহি/ চট্টগ্রাম নিউজ
