বুধবার, ২৭ মে ২০২৬

কুতুবদিয়া উপকূল থেকে বিদেশী জাহাট আটক

জেলা প্রতিনিধি

কক্সবাজারের কুতুবদিয়ায় বহিনোঙরে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহের অভিযোগে পানামার পতাকাবাহী একটি বিদেশি বাণিজ্যিক জাহাজ আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। গত ১ ফেব্রুয়ারি কুতুবদিয়া উপকূল থেকে জাহাজ আটক করে টহলরত কোস্টগার্ড সদস্যরা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, গত ১ ফেব্রুয়ারি বাংলাদেশ কোস্টগার্ডের জাহাজ ‘অপূর্ব বাংলা’ কুতুবদিয়ার বহির্নোঙরে নিয়মিত টহলে জোরদার ছিল।

এসময় কোস্টগার্ড দেখতে পায় পানামার পতাকাবাহী ‘এমটি ডলফিন-১৯’ নামের একটি বিদেশি বাণিজ্যিক জাহাজ বাংলাদেশি ওয়েল ট্যাংকার ‘ওটি ইউনিয়ন’ থেকে জ্বালানি তেল সংগ্রহ করছিলো।

বিষয়টি সন্দেহজনক হলে কোস্টগার্ড দুই জাহাজের কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় জাহাজদ্বয় বহির্নোঙর করা এবং জ্বালানি তেল সংগ্রহ কিংবা প্রদানের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। তাই অবৈধভাবে জ্বালানি সংগ্রহের অভিযোগে পানাতা পতাকাবাহী জাহাজটি আটক করা হয়। এছাড়া বাংলাদেশী তেল প্রদানকারী জাহাজটিও ক্রুসহ কোস্টগার্ডের জিম্মায় রাখা হয়েছে।

বাংলাদেশি ওয়েল ট্যাংকার থেকে আনুমানিক ৩৫৬ মেট্রিক টন জ্বালানি তেল সংগ্রহ করে বিদেশী জাহাজটি। এতে বাংলাদেশ সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। কোস্টগার্ড বিদেশি জাহাজটিকে আটক করে চট্টগ্রাম বহির্নোঙরে নিয়ে আসে।

তিনি আরও জানান, জ্বালানি তেল প্রদানকারী বাংলাদেশি ওয়েল ট্যাংকারটি বর্তমানে ৯ জন ক্রুসহ কোস্টগার্ডের তত্ত্বাবধানে রয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্তৃক মেরিন কোর্টের মাধ্যমে দেশি-বিদেশি জাহাজ দু’টিকে জরিমানাসহ যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এম/ মহি/ চট্টগ্রাম নিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা: ৪৩ জনের নাম উল্লেখ করে মামলা

সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা ও ভাঙচুরের...

ইয়াসিন বাহিনী এত শক্তিশালী হয়ে যায়নি র‌্যাবকে অতিক্রম করে যাবে: র‌্যাব মহাপরিচালক

জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীর অতর্কিত হামলার পেছনে র‍্যাবের কিছুটা...

চকরিয়ায় নছিমনকে ডাম্পারের ধাক্কা, চালক নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় দ্রুতগামী ডাম্পারের ধাক্কায় নছিমনের (ট্রলি) এক...

চট্টগ্রামে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

চট্টগ্রামের জোরারগঞ্জ থানায় যৌথ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের...

সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশে সন্ত্রাসীদের...

ঈদগাঁওতে পনের লক্ষ টাকা মূল্যের দশটি গরু জব্দ

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ মিয়ানমার থেকে অবৈধ পথে আনা...

আরও পড়ুন

ইয়াসিন বাহিনী এত শক্তিশালী হয়ে যায়নি র‌্যাবকে অতিক্রম করে যাবে: র‌্যাব মহাপরিচালক

জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীর অতর্কিত হামলার পেছনে র‍্যাবের কিছুটা অসাবধানতা ও গোয়েন্দা নজরদারির দুর্বলতা ছিল বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) ও...

চকরিয়ায় নছিমনকে ডাম্পারের ধাক্কা, চালক নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় দ্রুতগামী ডাম্পারের ধাক্কায় নছিমনের (ট্রলি) এক চালক নিহত হয়েছেন।আজ মঙ্গলবার (২৬ মে) ভোর আনুমানিক পাঁচটার দিকে মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারাস্থ মালুমঘাট এলাকায়...

চট্টগ্রামে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

চট্টগ্রামের জোরারগঞ্জ থানায় যৌথ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও পুলিশের একটি টিম।সোমবার (২৫ মে)...

সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশে সন্ত্রাসীদের কোনও অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না, নির্মূল করা হবে। জঙ্গল সলিমপুরসহ অন্যান্য জায়গায় র‌্যাব ও...