মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

কর্ণফুলীতে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলীতে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকাল ও রাতে উপজেলার বিভিন্ন স্থান ও নগরীর জুবিলী রোড থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ শরীফ ও কোতোয়ালি থানার ওসি তদন্ত মোঃ আফতাব উদ্দিন।

গ্রেফতারকৃতরা হলেন – শিকলবাহা ৫ নম্বর ওয়ার্ড রাজার বাপের বাড়ি মৃত মোহাম্মদ হাশেমের ছেলে মোঃ নুরুল ইসলাম (৫৬), চরলক্ষ্যা ৮ নম্বর ওয়ার্ড মোহাম্মদ আলী মেম্বারের বাড়ির মৃত মোহাম্মদ আলীর ছেলে মোঃ নুরুল আলম (৫৫) এবং চরপাথরঘাটা (৫নম্বর ওয়ার্ড) খোয়াজনগর গ্রামের কবির মেম্বার বাড়ির মৃত আয়ুব আলীর ছেলে মো. মিজানুর রহমান (৪৯)।

জানা গেছে, নুরুল ইসলাম শিকলবাহা ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও নুরুল আলম চরলক্ষ্যা ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি এবং মিজান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগে স্বেচ্ছাসেবকলীগ নেতা মিজানকে নগরীর জুবলী রোড এলাকা থেকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি তদন্ত আফতাব উদ্দিন। তিনি বলেন ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগে মিজান নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অন্যদিকে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এম/ মহি/ চট্টগ্রাম নিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও...

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

আরও পড়ুন

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে বিয়ে করেছিলেন তানজিনা আক্তার (২২)। গত রবিবার সারারাত স্বামী-স্ত্রী একই ঘরে ছিলেন। আজ সোমবার ২৪...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...