মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

তিতুমীর কলেজ শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রাম নিউজ ডেক্স:

বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমীর কলেজ শিক্ষার্থীদের আন্দোলনে সরকারের নাভিশ্বাস অবস্থা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৩ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ সুষ্ঠুভাবে উদ্‌যাপনের লক্ষ্যে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা দেয়ার দাবিতে যে আন্দোলন, তাতে জনগণের নাবিশ্বাস উঠেছে এবং সরকারেরও নাভিশ্বাস অবস্থা।
তিনি বলেন, দেশের লোকজনকে আন্দোলনকারীরা অতিষ্ঠ করে ফেলেছে।তিনি জানান, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সারা দেশে যাতে আইনশৃঙ্খলা স্বাভাবিক থাকে, তার জন্য ব্যবস্থা নিয়েছে সরকার।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নত হয়েছে। ক্রমান্বয়ে আরও ভালো হবে।

জাহাঙ্গীর আলম বলেন, ‘এই আন্দোলনের পেছনে কারা জড়িত আপনারা সবাই তা বোঝেন, জানেন। শিক্ষার্থীদের রেললাইন ছেড়ে দিয়ে ক্যাম্পাসে গিয়ে কর্তৃপক্ষের কাছে দাবি পেশ করা উচিত।’

এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের বলেন, তিতুমীর কলেজকে একটি আলাদা বিশ্ববিদ্যালয় করার যৌক্তিকতা থাকতে হবে। এই দাবির যৌক্তিকতা দেখা যাচ্ছে না। এ বিষয়টি আন্দোলনকারীদেরকে বুঝতে হবে। সেখানে সাধারণ শিক্ষার্থীরা চায় পড়াশোনা অব্যাহত থাকুক।

ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ তারেক মাহমুদ গণমাধ্যমকে বলেন, ‘জনদুর্ভোগ না হয় এমন কর্মসূচি দিতে শিক্ষার্থীদের অনুরোধ করেছিলাম। আজ তারা কর্মসূচির ধারাবাহিকতায় মহাখালী রেলগেটে এসে বসে পড়েছেন। আমরা তাদের নেতাদের সঙ্গে কথা বলে বোঝানোর চেষ্টা করেছি। বলেছি, কোনোভাবেই রেলপথ অবরোধ করে জনদুর্ভোগ করা যাবে না। আপনাদের কর্মসূচি কলেজ প্রাঙ্গণে করতে পারেন। তারা জানিয়েছেন, আলোচনা করে আমাদের জানাবেন।’

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন।আজ সোমবার (২৭ জুলাই) বিকেলে ঢাকার বাংলাদেশ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের ব্যবস্থাপনায় আয়োজিত তিনদিন ব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের সমাপনী ও সনদ বিতরণী সম্পন্ন হয়েছে।আজ রবিবার সরকারি...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...