বুধবার, ২২ জুলাই ২০২৬

সিজেকেএস অনুমোদিত ক্লাব সমুহের সাংবাদিক সম্মেলন

এম এ আজিজ স্টেডিয়াম চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অধীনেই থাকবে

ক্রীড়া প্রতিবেদক

চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম মাঠ চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অধীনেই থাকবে। অন্য কারো তত্ত্বাবধানে থাকা সমীচীন বলে আমরা মনে করি না।

সোমবার ৩ ফেব্রুয়ারি সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অনুমোদিত ক্লাব সমুহের পক্ষ থেকে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম ২৫ বছরপর জন্য বাফুফে’কে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবীতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে এ্যাডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী একথা জানান।
সাংবাদিক সম্মেলনে জানানো হয়, জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক ২৫ বছরের জন্য চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর নিকট ইজারা দেওয়ার সিদ্ধান্ত চট্টগ্রামের সকল ক্লাব ও ক্রীড়ামোদী জনগন হতবাগ ও মর্মাহত।

মাঠ বরাদ্দের অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্ত বাতিলের দাবীতে ক্রীড়ামোদী জনগনের পক্ষে থেকে ইতিমধ্যে প্রধান উপদেষ্টা ও ক্রীড়া উপদেষ্টা সহ সংশ্লিষ্টদের নিকট জেলা প্রসাশক মারফত পত্র প্রেরণ করা হয়েছে। এর প্ররিপ্রক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক প্রেরিত সংশোধনী পত্রে চট্টগ্রামে সকল ক্রীড়া কার্যক্রম পরিচালনায় বাফুফের নিকট থেকে অনুমতি নেওয়ার কথা উল্লেখ রয়েছে। যা কেন ভাবেই চট্টগ্রামের ক্রীড়ামোদীদের কাছে কাম্য নয়।

চট্টগ্রামের এই স্টেডিয়ামের অতীত সম্পর্কে অবগত করে সাংবাদিক সম্মেলনে জানানো হয় বাংলাদেশ সেনাবাহিনীর জায়গায় চট্টগ্রামের বিত্তবান ক্রীড়াব্যাক্তিগণের নিজস্ব অর্থায়নে এই স্টেডিয়াম নিমার্ণ করা হয়েছিল। চট্টগ্রামের মাঠ চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অধীনে থাকবে। অন্য কারো তত্ত্বাবধানে থাকা সমীচীন বলে আমরা মনে করি না।

সাংবাদিক সম্মেলনে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সৈয়দ আবুল বশর ( ফ্রেন্ডস ক্লাব ) ও হাফিুজুর রহমান( ওপিএ ), চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি জাহেদুল করিম কচি, সৈয়দ শাহাবুদ্দীন শামীম ( সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ), সিডিএফএ সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল (ক্রিসেন্ট ক্লাব) ।

সাংবাদিক সম্মেলনে সৈয়দ আবুল বশর তার বক্তব্যে বলেন, এম এ আজিজ স্টেডিয়ামে অতীতের মত সকল খেলাধুলার জন্য উম্মুক্ত রেখে চট্টগ্রামবাসীর দীর্ঘ দিনের চাওয়া একটি নতুন আধুনিক ফুটবল স্টেডিয়াম নির্মাণ করা হলে আমরা প্রাণভরে উচ্ছাস কবর।

হাফিজুর রহমান বলেন, আন্দোলন – অবরোধের মাধ্যমে নয় সদয় ব্যবহারের মাধ্যমে ক্রীড়া সংগঠক, ক্লাব প্রতিনিধি, সাবেক ও বর্তমান খেলোয়াড়, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবি নেতৃবৃন্দ সহ সর্বস্থরের মানুষের মতামতের ভিত্তিতে আমরা দাবী আদায়ের চেষ্টা করছি।

সৈয়দ শাহাবুদ্দীন শামীম বলেন, একটাই কথা মাঠ যেন আমাদের থাকে। জাতীয় ক্রীড়া পরিষদ এই মাঠের তত্বাবধায়ক, মাঠের মালিক সেনাবাহিনী। আমরা ক্লাব কর্মকতারা খেলাধুলায় অংশগ্রহন করে হাজারো খেলোয়াড় ও তাদের পরিবারকে সহায়তা করছি। নিজেদের অর্থ খেলাধুলার পিছনে ব্যয় করি বলে নিজ নিজ পরিবারের সদস্যদের কাছে আমরা (ক্রীড়া সংগঠকরা) পাগল।
তিনি সাংবাদিকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনাদের লেখনির কারণে আজ আমরা জাতীয় পর্যায়ে কাজ করার সুযোগ পেয়েছি।এই মাঠ ফিফার অধীনে চলে গেলে আমাদের আর কোন অস্থিত্ব থাকবে না। চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব সহ অন্যান্য দলও খেলাধুলায় জন্য দল গঠন করবে না।
জাহেদুল করিম কচি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের প্রাপ্তি মাঠ ইজারার এই সিদ্ধান্ত চট্টগ্রামের জন্য অশনিসংকেত।

আ ন ম ওয়াহিদ দুলাল বলেন, চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন সাধারণ সম্পাদক হয়ে আমি এই সিদ্ধান্তে খুশি হতে পারিনি। কারন এই সিদ্ধান্তের ফলে চট্টগ্রামের ফুটবল ক্ষতিগ্রস্থ হবে।

সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের নব নির্বাচিত এডহক কমিটির সভাপতি শাহাজাদা আলম, সিজেকেএস এর সাবেক কর্মকতা ও কাউন্সিলর আমিনুল ইসলাম (রাইজিং স্টার ক্লাব), শাহাবুদ্দীন জাহাঙ্গীর (শতদল ক্লাব), নগর বিএনপি নেতা ও ক্রীড়া সংগঠক নিয়াজ মোহাম্মদ খান, সিজেকেএস কাউন্সিলর মাহাবুবুর রহমান মাহাবুব ( ফ্রেন্ডস ক্লাব , মো. নাসির মিয়া(কল্লোল সংঘ), হারুনুর রশীদ (নবীন মেলা), সাইফুল আলম খান ও আলী হাসান রাজু (বক্সির হাট ইয়ংমেন্স ক্লাব ) এনামুল হক এনাম (আগ্রাবাদ নওজোয়ান ক্লাব), সোহেল আহম্মদ (নিমতলা লায়ন্স ক্লাব), আবু সামা বিপ্লব (এফএমসি) সহ বিভিন্ন ক্লাব প্রতিনিধিরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের দেবতাখুম পর্যটন কেন্দ্র চার শর্তে ভ্রমণ

বান্দরবানের জনপ্রিয় পর্যটন কেন্দ্র দেবতাখুম আজ থেকে পুনরায় পর্যটকদের...

চট্টগ্রামে ফুলেল ফুড প্রোডাক্টসকে দেড় লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, উচ্চমাত্রার প্রিজারভেটিভ ব্যবহারের এবং...

দুর্যোগকালে সরকারের সঙ্গেবেসরকারি উদ্যোগ প্রয়োজন: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, বর্তমান সরকার...

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

আন্তঃ বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় পদকপ্রাপ্তদের চবি শারিরীক শিক্ষা বিভাগের সংবর্ধিত

সম্প্রতি সম্পন্ন আন্ত বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় পদক প্রাপ্তদের সংবর্ধিত...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবলে বন্দর ও সিটি কর্পোরেশনের জয়

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

আরও পড়ুন

চট্টগ্রামে ফুলেল ফুড প্রোডাক্টসকে দেড় লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, উচ্চমাত্রার প্রিজারভেটিভ ব্যবহারের এবং পণ্যের মেয়াদ নির্ধারণে অনিয়মের অভিযোগে ফুলেল ফুড প্রোডাক্টসকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা...

আন্তঃ বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় পদকপ্রাপ্তদের চবি শারিরীক শিক্ষা বিভাগের সংবর্ধিত

সম্প্রতি সম্পন্ন আন্ত বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় পদক প্রাপ্তদের সংবর্ধিত করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শারিরীক শিক্ষা বিভাগ। আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জিমনেসিয়ামে শারীরিক শিক্ষা বিভাগ...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবলে বন্দর ও সিটি কর্পোরেশনের জয়

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের ফুটবল টুর্ণামেন্টে জয় পেয়েছে চবক ক্রীড়া...

চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী

চট্টগ্রাম রেঞ্জের নতুন উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী।মঙ্গলবার (২১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা...