মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

সিইউজের নতুন কমিটির দায়িত্বভার গ্রহণ

ঐতিহ্যের ঐক্যে অধিকার ও মর্যাদার সংগ্রাম বেগবান করার শপথ

নিজস্ব প্রতিবেদক

ঐতিহ্যের ঐক্যে অধিকার ও মর্যাদার সংগ্রাম বেগবান করার শপথ গ্রহণ করেছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন – সিইউজে নেতৃবৃন্দ।

সিইউজে’র নব-নির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণকালে নেতৃবৃন্দ সাংগঠনিক কার্যক্রম আরো বেগবান করে সাংবাদিক সমাজের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিতের প্রয়োজনীয়তা উল্লেখ করেছেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নগরে প্রেসক্লাবের কাছে এসএস খালিদ রোডের কর্ণফুলী টাওয়ারের একটি সংবাদ মাধ্যম অফিসে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার হস্তান্তর করে সিইউজের বিদায়ী নির্বাহী কমিটি।

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর উপলক্ষে যৌথসভায় সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি, বাংলা নিউজ টুয়েন্টিফোর ডটকম এর ডেপুটি এডিটর তপন চক্রবর্তী। বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি দৈনিক দেশবার্তার আঞ্চলিক সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী, সিইউজের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান দৈনিক জনকণ্ঠের যুগ্ম সম্পাদক মোয়াজ্জেমুল হক, দ্বি-বার্ষিক সাধারণ সভার সভাপতি বীর মুক্তিযোদ্ধা দৈনিক পূর্বকোণের সিটি এডিটর নওশের আলী খান।

বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক দৈনিক দেশ রূপান্তরের সিনিয়র রিপোর্টার ম. শামসুল ইসলাম নব-নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক দৈনিক আজকের পত্রিকার ব্যুরো প্রধান সবুর শুভকে দায়িত্ব বুঝিয়ে দেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সিনিয়র সহ-সভাপতি দৈনিক সুপ্রভাত বাংলাদেশের সিনিয়র সাব এডিটর স. ম. ইব্রাহিম, সহ-সভাপতি দৈনিক কালবেলার বিশেষ প্রতিনিধি ও ব্যুরো প্রধান সাইদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক টিবিএস স্টাফ রিপোর্টার মো. ওমর ফারুক, অর্থ সম্পাদক বাংলা নিউজ টুয়েন্টিফোর ডটকম এর সিনিয়র ফটোজার্নালিস্ট সোহেল সরওয়ার, সাংগঠনিক সম্পাদক প্রতিদিনের বাংলাদেশের ব্যুরো ইনচার্জ সুবল বড়ুয়া ও প্রচার ও প্রকাশনা সম্পাদক বাংলা নিউজ টুয়েন্টিফোর ডটকম এর স্টাফ করেসপন্ডেন্ট মিনহাজুল ইসলাম, নতুন কমিটির নির্বাহী সদস্য দি নিউজ টাইমস এর ব্যুরো প্রধান আহসান হাবিবুল আলম, বিদায়ী কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক সরওয়ার কামাল, বিদায়ী কমিটির নির্বাহী সদস্য আলাউদ্দিন হোসেন দুলাল ও দৈনিক পূর্বদেশ ইউনিটের প্রধান জীবক বড়ুয়া প্রমুখ।

নবনির্বাচিত কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মিনহাজুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সভায় বিদায়ী কমিটির নেতারা সব ধরণের বিভেদ ভুলে নতুন কমিটিকে সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলন জোরদার করার আহ্বান জানান।

নতুন কমিটির সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী তার বক্তব্যে বলেন, কে জয়ী হয়েছেন,কে পরাজিত হয়েছেন তা মুখ্য নয়। সাংবাদিকদের যে কোন আন্দোলন সংগ্রামে সকলকে নিয়ে সামনে এগিয়ে যাবে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন।

নতুন কমিটির সাধারণ সম্পাদক সবুর শুভ বলেন, সাংবাদিকদের কল্যাণ ও অধিকার আদায়ে দায়িত্ব পালনের পাশাপাশি আগামীতে সাংবাদিকদের সকল সংকট সমাধানে ঐক্যবদ্ধ জোরদার আন্দোলন নিশ্চিত করা হবে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও...

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

আরও পড়ুন

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার আইরমঙ্গল...

চট্টগ্রামে নারীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা

চট্টগ্রাম নগরে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে নারী চালক ও সহকারীসহ সম্পূর্ণ নারীদের পরিচালনায় বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু হয়েছে। প্রাথমিকভাবে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। এবার এ বোর্ডে গড়ে ৫৯ দশমিক ৪৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে...