মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

মানিকছড়ির যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি চাঁদগাঁওয়ে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

খাগড়াছড়ির মানিকছড়ি থানার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ মোস্তাফিজুর রহমান (৩১)-কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রবিবার (২রা ফেব্রুয়ারী) নগরের চাঁদগাঁও থানার বহদ্দারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার (৩রা ফেব্রুয়ারী) দুপুরে র‍্যাব-(০৭) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃত আসামি মোস্তাফিজুর রহমান খাগড়াছড়ির মানিকছড়ি থানার মুসলিমপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে।

জানা গেছে, ২০১৯ সালে ২০ জানুয়ারি ৫ম শ্রেণী পড়ুয়া এক শিশুকে ঝালমুড়ি দেওয়ার প্রলোভন দেখিয়ে মুসলিম পাড়া এলাকার শ্মশান মাঠে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে মোস্তাফিজ। পরে ওই শিশুর পরিবার তার বিরুদ্ধে মানিকছড়ি থানায় একটি মামলা করেন। যার মামলা নং – ০২। ওই মামলায় আদালত তাকে যাবজ্জীবন সাজা প্রদান করেন।

গ্রেফতার এড়াতে দীর্ঘ ৬ বছর চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন ছিলেন সে। গ্রেপ্তার মোস্তাফিজকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খাগড়াছড়ি মানিকছড়ি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

এম/ মহি/ চট্টগ্রাম নিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও...

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

আরও পড়ুন

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে বিয়ে করেছিলেন তানজিনা আক্তার (২২)। গত রবিবার সারারাত স্বামী-স্ত্রী একই ঘরে ছিলেন। আজ সোমবার ২৪...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...