মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

কর্ণফুলীতে ট্রাকে ধাক্কা দিয়ে বিধ্বস্ত অ্যাম্বুলেন্স, আহত ৭

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলীতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দিয়ে দুমড়ে-মুচড়ে গেছে রোগীবাহী একটি অ্যাম্বুলেন্স। এতে রোগীর আত্মীয়-স্বজনসহ সাতজন গুরুতর আহত হয়েছেন। রবিবার (২ ফেব্রুয়ারী ) রাত ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মইজ্জ্যারটেক পিডিবি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজারের পেকুয়া থেকে রোগী নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসার পথে অ্যাম্বুলেন্সটি দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দেয়। এতে সামনের সিটে থাকা এক যুবকের হাতে মারাত্মক চোট লাগে। খবর পেয়ে পুলিশ দ্রুত আহতদের উদ্ধার করে নগরীর পার্কভিউ হাসপাতালে পাঠায়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের পরিচয় পাওয়া যায়নি।

কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ জানান, দুর্ঘটনার পরপরই পুলিশের মোবাইল টিম ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠিয়েছে। তবে চালক পলাতক রয়েছে। এক সূত্র জানিয়েছে, শীতের কুয়াশা ও রাস্তার পিচ্ছিল অবস্থার কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে, যদিও এ তথ্যের সত্যতা নিশ্চিত হয়নি।

এম/ মহি/ চট্টগ্রাম নিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে মহাসড়কের পাশে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণ, আহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কের পাশে একটি গাড়ির গ্যারেজে এয়ার কম্প্রেসার...

দুই মন্ত্রণালয়ের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর হেলাল

ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম...

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও...

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

আরও পড়ুন

মিরসরাইয়ে মহাসড়কের পাশে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণ, আহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কের পাশে একটি গাড়ির গ্যারেজে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দোকান মালিক ইমন ও ইউনুস নামে এক পথচারী গুরুতর আহত...

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক সরকারি সেবার ব্যবহার বাড়ছে। তবে এর ব্যতিক্রম বান্দরবানের আলীকদম উপজেলার ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়ন। মিয়ানমার...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে বিয়ে করেছিলেন তানজিনা আক্তার (২২)। গত রবিবার সারারাত স্বামী-স্ত্রী একই ঘরে ছিলেন। আজ সোমবার ২৪...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...