মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

কর্ণফুলীতে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, হাত-পা বেঁধে নগদ টাকা ও ১৮ ভরি স্বর্ণালংকার লুট, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন বন্দর এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের সদস্যরা অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ ৩ লাখ ২০ হাজার টাকা ও ১৮ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে পরিবারের দাবি।

গত বুধবার গভীর রাতে কর্ণফুলী থানাধীন বৈরাগ (৩নম্বর ওয়ার্ড) দক্ষিণ বন্দর এলাকার মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরীর বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী গিয়াস উদ্দিন বেলু কর্ণফুলী থানায় একটি মামলা দায়ের করেছেন। যার মামলা নং -৩৯। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে সন্দেহ জনক তাজু নামের একজনকে গ্রেপ্তার করেছে।

এজাহার সূত্রে জানা গেছে, দিবাগত রাত সোয়া তিনটার দিকে তাঁর একতলা বাড়ির জানালার গ্রিল কেটে মুখোশধারী স্বশস্ত্র একদল ডাকাত ঘরে ভেতরে প্রবেশ করেন। অস্ত্রের মুখে সবাই কে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলেন। পরে ডাকাতেরা বাসায় থাকা নগদ ৩ লাখ ২০ হাজার টাকা ও ১৮ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী গিয়াস উদ্দিন বেলু জানান, ডাকাতদের হাতে ধারালো দামা, কিরিচ, লোহার রড ও চাকু ছিল। ডাকাতরা ১০-১২ জন ছিল। সবার বয়স ২৫-৪৫ বছরের মধ্যে।

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ডাকাতির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা হয়েছে। সন্দেহ জনক একজনকেও গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

এম/ মহি/ চট্টগ্রাম নিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে হামদ নাত কেরাত প্রতিযোগিতা সম্পন্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম...

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে...

মিরসরাইয়ে মহাসড়কের পাশে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণ, আহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কের পাশে একটি গাড়ির গ্যারেজে এয়ার কম্প্রেসার...

দুই মন্ত্রণালয়ের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর হেলাল

ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম...

আরও পড়ুন

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী।এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (২৪...

মিরসরাইয়ে মহাসড়কের পাশে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণ, আহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কের পাশে একটি গাড়ির গ্যারেজে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দোকান মালিক ইমন ও ইউনুস নামে এক পথচারী গুরুতর আহত...