রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

ফটিকছড়িতে স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা, ৪ অপহরণকারীকে গণধোলাই

ফটিকছড়ি প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা এলাকায় এক স্কুলছাত্রীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যাওয়ার পথে ৪ জনকে আটক করেছে স্থানীয়রা।

বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার দাঁতমারা বালুটিলা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বালুটিলা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ৩ ছাত্রী স্কুলে যাওয়ার পথে একটি মাইক্রোবাসে থাকা ৩ যুবক ১ ছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে যায়। স্থানীয়রা এ ঘটনা দেখতে পেয়ে মোটরসাইকেল নিয়ে তাদের পিছু নেয়।

এক পর্যােয় শান্তিরহাট বাজার এলাকায় গাড়িটি যানজটে আটকে গেলে ভেতরে থাকা ছাত্রী চিৎকার করতে থাকে।

এসময় স্থানীয়রা গাড়িটি আটক করে অপহরণকারীদের গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

আটককৃতরা হলেন- বাদল ত্রিপুরা (১৯), মিঠুন ত্রিপুরা (২৫), চন্দন বিশ্বাস (২৪) ও মো. শাবলু (২৩)। তারা সকলের বাড়ি উপজেলার ভুজপুর থানাধীন হারুয়ালছড়ি ইউনিয়নের বাসিন্দা।

এ বিষয়ে দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. শামসুদ্দিন বলেন, স্থানীয়রা মাইক্রোবাসসহ ৪ যুবককে ধরে পুলিশকে খবর দেয়। পরে তাদের আটক দেখানো হয়। সেখানে থাকা এক যুবক ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয়। ছাত্রীটি তা প্রত্যাখ্যান করায় এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছেলেটি স্বীকার করেছে।

 

এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: লালদীঘিতে ডা.শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে...

দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান...

গণতান্ত্রিক রীতিনীতি বজায় রাখব, অরাজকতা করলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

বিগত স্বৈরাচারী সরকারের রেখে যাওয়া নানা সংকটকে পুঁজি করে...

চট্টগ্রামে নিজ বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের গুরুমা খ্যাত মৌসুমী’র মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া...

চট্টগ্রামের চন্দনাইশে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের মিরসরাইয়ে আগুন লেগে ৩ ভাইয়ের বসতঘর পুড়ে ছাই...

আরও পড়ুন

চট্টগ্রামে নিজ বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের গুরুমা খ্যাত মৌসুমী’র মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া কলোনি থেকে মোহাম্মদ মহসীন প্রকাশ মৌসুমী হিজড়া (৫২) নামে হিজড়া সম্প্রদায়ের এক গুরুমার রক্তাক্ত মরদেহ...

চট্টগ্রামের চন্দনাইশে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৩ জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি জব্দ...

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের মিরসরাইয়ে আগুন লেগে ৩ ভাইয়ের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টারদিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের...

আনোয়ারায় র‌্যাবের অভিযানে গ্যাস সিলিন্ডারে মিলল কোটি টাকার ইয়াবা, গ্রেপ্তার ২

চট্টগ্রামের আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪৩ হাজার ৭৭০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা...