রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

পূর্বাঞ্চলের বেশ কয়েকটি ট্রেনের সিডিউল বিপর্যয়

চট্টগ্রাম নিউজ :

রেলের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের পর বুধবার (২৯ জানুয়ারি) ভোর থেকে চট্টটগ্রামসহ সারাদেশে ট্রেন যোগাযোগ চালু হলেও পূর্বাঞ্চলের বেশ কয়েকটি ট্রেন সিডিউল বিপর্যয়ে পড়েছে। বিলম্বিত সূচিতে চট্টগ্রাম থেকে বিভিন্ন গন্তব্যে ট্রেন চলাচল শুরু হয়েছে।
এর আগে গত ২৭ জানুয়ারি দিবাগত রাত ১২ টা ১ মিনিট থেকে রেলের রানিং স্টাফটা তাদের দাবি-দাওয়া নিয়ে সারাদেশে কর্মবিরতির ডাক দেয়। এর ফলে সোমবার মধ্যরাত থেকে গতকাল মঙ্গলবার সারাদিন ট্রেন চলাচল বন্ধ ছিল।

মঙ্গলবার রাত আ্ড়াইটায় রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের বাসায় বৈঠক শেষে ধর্মঘট তুলে নেওয়ার ঘোষণা দেয় বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন।
রাতে তবে রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের পর ভোর সাড়ে ৫টায় চাঁদপুর থেকে চট্টগ্রাম অভিমুখে প্রথম ট্রেন ছেড়ে আসে। সেটিও কিছুটা বিলম্বিত হয়।

রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার করে নেয়ার পর আজ বুধবার ভোওে চট্টগ্রাম থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে বলে জানান, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আবু জাফর মজুমদার। তিনি চট্টগ্রাম নিউজকে বলেন, রানিং স্টাফরা তাদের কর্মবিরতি প্রত্যাহার করে নেয়ায় সকাল থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে কিছু কিছু ট্রেনের সিডিউল বিপর্যয় হয়েছে। বিলম্বিত সময়ে ছেড়ে গেছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আশাকরি দুপুরের পর থেকে সব ট্রেন যথাসময়ে চলবে।

চট্টগ্রাম স্টেশন থেকে ভোর ৬টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে চট্টলা এক্সপ্রেস ভোর ৬ টার পর ছেড়ে গেছে। একই ভাবে বিলম্বে ছেড়ে গেছে কক্সবাজার স্পেশাল। সকাল সাড়ে ৭টার সুবর্ণ এক্সপ্রেস ৮টা ৪০ মিনিটে ছেড়ে গেছে। ৭টা ৪০ মিনিটের সাগরিকা এক্সপ্রেস ছেড়েছে ৯টায়। সকাল ৭টা ৫০ মিনিটের পাহাড়িকা এক্সপ্রেস সিলেটের উদ্দেশ্যে ছেড়েছে ৮ টা ৪০ মিনিটে। সকাল ৯টা ১৫ নিমিটে ছেড়ে গেছে বিজয় তবে দুপুর সাড়ে ১২টায় নির্দিষ্ট সময়ে মহানগর এক্সপ্রেস ছেড়ে গেছে বলে জানান স্টেশন মাস্টার মোহাম্মদ আবু জাফর মজুমদার।

এর আগে বুধবার সকাল সাড়ে ৭টায় এবং সকাল ৭টা ৪০ মিনিটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়মুখী দুটি শাটল ট্রেন চট্টগ্রাম রেল স্টেশন থেকে ছেড়ে যায়।

উল্লেখ্য, চট্টগ্রাম থেকে প্রতিদিন ১২টি আন্তঃনগর ট্রেনসহ ১৬টি ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে চলাচল করে। ১৬টি ট্রেনে গড়ে ১০ হাজারের মতো যাত্রী ভ্রমণ করেন।

এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: লালদীঘিতে ডা.শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে...

দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান...

গণতান্ত্রিক রীতিনীতি বজায় রাখব, অরাজকতা করলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

বিগত স্বৈরাচারী সরকারের রেখে যাওয়া নানা সংকটকে পুঁজি করে...

চট্টগ্রামে নিজ বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের গুরুমা খ্যাত মৌসুমী’র মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া...

চট্টগ্রামের চন্দনাইশে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের মিরসরাইয়ে আগুন লেগে ৩ ভাইয়ের বসতঘর পুড়ে ছাই...

আরও পড়ুন

প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: লালদীঘিতে ডা.শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে দলের...

দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের যেকোনও সংকটকালে দেশের মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে। নেতাকর্মীদের নিয়ে কাজ করে অতীতের...

চট্টগ্রামে নিজ বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের গুরুমা খ্যাত মৌসুমী’র মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া কলোনি থেকে মোহাম্মদ মহসীন প্রকাশ মৌসুমী হিজড়া (৫২) নামে হিজড়া সম্প্রদায়ের এক গুরুমার রক্তাক্ত মরদেহ...

চট্টগ্রামের চন্দনাইশে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৩ জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি জব্দ...