সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে সেবা সংস্থাগুলোর সমন্বিত পদক্ষেপ প্রয়োজন: মেয়র ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে শুধুমাত্র সিটি করপোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়, বরং সবার সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। সরকারি ও বেসরকারি সেবা সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগই পারে নগরবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে।

মঙ্গলবার দুপুরে টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (Medecins Sans Frontieres (MSF)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাথে বৈঠককালে তিনি এ কথা বলেন। বৈঠকে নগরীতে ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা ব্যবস্থা উন্নয়ন ও স্বাস্থ্যসেবার সমন্বিত উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশে এমএসএফ-এর প্রধান পরিচালক অ্যান্টোনিনো কারাডোনা, এমএসএফ-এর প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ক্রিস্টিনা মাচ, বাংলাদেশে এমএসএফ-এর উপ-প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. রেজওয়ানুর রহমান মাসুম, ওয়াটসন ও স্যানিটেশন উপদেষ্টা ফ্রান্সোয়া কুইক, রেফারেল টিম সুপারভাইজর এস. এম. সিফাত।
বৈঠকে মেয়র ডা. শাহাদাত হোসেন চসিকের গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে প্রতিনিধিদের অবহিত করেন। তিনি বলেন, নগরীর বিভিন্ন ওয়ার্ডে নিয়মিত মশকনিধন কর্মসূচি পরিচালিত হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে, যেখানে শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় কমিউনিটিকে সম্পৃক্ত করা হচ্ছে। হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোর প্রস্তুতি জোরদার করা হয়েছে, যাতে রোগীরা দ্রুত চিকিৎসা পান। ডেঙ্গু হটস্পট শনাক্তকরণে জরিপ ও মনিটরিং ব্যবস্থা চালু রয়েছে। মেমন হাসপাতালে চালু করা হয়েছেল ডেঙ্গু রোগীদের জন্য বিশেষ সেল। চসিক ইতোমধ্যে নিয়মিত মশকনিধন কার্যক্রম পরিচালনা করছে, যেখানে প্রতিদিন বিভিন্ন ওয়ার্ডে ফগিং ও লার্ভিসাইড ছিটানো হচ্ছে।

এমএসএফ প্রতিনিধিরা চট্টগ্রামে ডেঙ্গু চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে তাদের আগ্রহ প্রকাশ করেন এবং বিশেষজ্ঞ প্রশিক্ষণ, লজিস্টিক সহায়তা ও সরঞ্জাম সরবরাহের মাধ্যমে চসিককে সহযোগিতার আশ্বাস দেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায়...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায়...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি...

খাগড়াছড়িতে গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শুরু হয়েছে ‘গিরি মৈত্রী ফুটবল...

আরও পড়ুন

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায় মোহাম্মদ হোসেন (৩৪) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন।এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালক সাইফুল ইসলাম (৩৫)...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের শরীরে পুশ করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে রোগীর স্বজনদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিয়েছে আসামীরা।রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় চট্টগ্রাম মেট্টাপলিটন ম্যাজিস্ট্রেট আদালত -৩ এর এজলাস কক্ষে...

আনোয়ারায় বনফুলের বর্জ্য ফেলা হচ্ছিল খালে , অর্ধলক্ষ টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায়  বর্জ্য ও বিষাক্ত গ্যাস পাইপের মাধ্যমে পার্শ্ববর্তী খালে ফেলে পরিবেশ দূষণের দায়ে বনফুল এগ্রো অ্যান্ড ডেইরি নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা...