বুধবার, ১০ জুন ২০২৬

এস আলমের ছেলেসহ ৫২ জনের বিরুদ্ধে টাকা আত্মসাতের মামলা দুদকের

চট্টগ্রাম নিউজ ডেস্ক

ক্ষমতার অপব্যবহার এবং জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ইসলামী ব্যাংক থেকে ঋণ নিয়ে মুনাফাসহ ৯১৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আহসানুল আলমসহ ৫২ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।আহসানুল আলম বিতর্কিত ব্যবসায়ী এস আলম গ্রুপের মালিক সাইফুল আলমের (এস আলম) ছেলে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুদক থেকে মামলাটি করা হয় বলে কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের জানিয়েছেন।

এসময় তিনি বলেন,ইসলামী ব্যাংকের চট্টগ্রামের খাতুনগঞ্জ করপোরেট শাখা থেকে ৮২৭ কোটি ৪২ লাখ ১৫ হাজার ৪২৫ টাকা ঋণ নেওয়া হয়, যা মুনাফাসহ ৯১৮ কোটি ৫৭ লাখ ৫৪ হাজার ৭১৮ টাকায় দাঁড়িয়েছে। এই বিপুল অর্থ আত্মসাৎ, অর্থের প্রকৃত উৎস্য গোপন এবং স্থানান্তরের মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধের অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পারস্পরিক যোগসাজশে ক্ষমতার অপব্যবহার, জাল-জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ইসলামী ব্যাংক খাতুনগঞ্জ শাখা থেকে ৮২৭ কোটি ৪২ লাখ ১৫ হাজার ৪২৫ টাকা মুনাফাসহ ৯১৮ কোটি ৫৭ লাখ ৫৪ হাজার ৭১৮ টাকা আত্মসাৎসহ বিনিয়োগকৃত অর্থের প্রকৃত উৎস ও প্রকৃতি গোপন করার জন্য হস্তান্তর/স্থানান্তর এবং রূপান্তরের মাধ্যমে অর্থ পাচারের অপরাধ করেছেন।

মামলার আসামিরা হলেন ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলম, সেঞ্চুরি ফুড প্রোডাক্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আরিফুল ইসলাম চৌধুরী, সেঞ্চুরি ফুডের মোহাম্মদ হাসানুজ্জামান, ব্যাংকটির সাবেক পরিচালক মোহাম্মদ সেলিম উদ্দিন, ব্যাংকের সাবেক নমিনি পরিচালক সৈয়দ আবু আসাদ, ব্যাংকের সাবেক সদস্য ও ভাইস চেয়ারম্যান তানভীর আহমদ, ব্যাংকের সাবেক সদস্য মো. কামরুল হাসান, ব্যাংকের সাবেক স্বতন্ত্র পরিচালক মোহাম্মাদ সালেহ জহুর, ব্যাংকের সাবেক পরিচালক অধ্যাপক নাজমুল হাসান, সাবেক পরিচালক মো. ফসিউল আলম, ব্যাংকের পরিচালনা পর্ষদের সাবেক সদস্য আবু সাইদ মোহাম্মদ কাশেম, সাবেক পরিচালক ও সদস্য জামাল মোস্তফা চৌধুরী, সাবেক পরিচালক মোহাম্মদ মনিরুল মাওলা, সাবেক ব্যবস্থাপনা পরিচালক মাহবুব উল আলম, সাবেক ডিএমডি তাহের আহমেদ চৌধুরী, ডিএমডি হাসনে আলম, ডিএমডি মো. আবদুল জব্বার, এসইভিপি মো. সিদ্দিকুর রহমান, এসইভিপি এ এ এম হাবিবুর রহমান, এসইভিপি মোহাম্মদ সাঈদ উল্লাহ (২০), এএমডি ওমর ফারুক খান, সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জে কিউ এম হাবিবুল্লাহ, সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কায়সার আলী, সাবেক ডিএমডি (সিআরও) মোহাম্মদ আলী, সাবেক ডিএমডি (সিএইচআরও) মোস্তাফিজুর রহমান ছিদ্দিকী, সাবেক এসইভিপি ও বর্তমানে এএমডি আলতাফ হোসেন, সাবেক ডিএমডি মোহাম্মদ সাব্বির, এসইভিপি জি এম মুহাম্মদ গিয়াস উদ্দিন কাদের, সাবেক ডিএমডি মিফতাহ উদ্দিন, সাবেক ডিএমডি আবুল ফাইয়াজ মোহাম্মদ কামাল উদ্দিন, সাবেক এসইভিপি মোহাম্মদ উল্লাহ, সাবেক এসইভিপি ও বর্তমানে উপব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. ফরিদ উদ্দিন, নির্বাহী ভাইস প্রেসিডেন্ট খালেদ মাহমুদ রায়হান, সাবেক উপব্যবস্থাপনা পরিচালক (চুক্তিভিত্তিক) কাজী মো. রেজাউল করিম, ভিপি ও সাবেক শাখাপ্রধান মোহাম্মদ ইহসানুল ইসলাম।

মামলায় অন্য আসামিরা হলেন ব্যাংকের সহকারী ভাইস প্রেসিডেন্ট ও শাখাপ্রধান মো. মনজুর হাসান, ব্যাংকটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সাবেক শাখাপ্রধান মুহাম্মদ সিরাজুল কবির, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এসএভিপি, করপোরেট ইনভেস্টমেন্ট ডিভিশন (সিআইডি-১) মোহাম্মদ মমতাজ উদ্দিন চৌধুরী, দুলারি এন্টারপ্রাইজের প্রোপাইটর মো. ছাদেকুর রহমান, মুছা এন্টারপ্রাইজের প্রোপাইটর মো. মুছা চৌধুরী, এম এম করপোরেশনের প্রোপাইটর মোহাম্মদ রফিক, অ্যাপার্চার ট্রেডিং হাউসের প্রোপাইটর এস এম নেছার উল্লাহ, ফেমাস ট্রেডিং করপোরেশনের আরশাদুর রহমান চৌধুরী, গ্লোবাল ট্রেডিং করপোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল আলম, একই প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মাদ আবদুস সবুর, আনছার এন্টারপ্রাইজের প্রোপাইটর আনছারুল আলম চৌধুরী, রেইনবো করপোরেশনের প্রোপাইটর রায়হান মাহমুদ চৌধুরী, কোস্টলাইন ট্রেডিং হাউসের প্রোপাইটর এরশাদ উদ্দিন, গ্রিন এক্সপোজ ট্রেডার্সের প্রোপাইটর এম এ মোনায়েম, ইউনাইটেড সুপার ট্রেডার্সের মালিক মো. গোলাম কিবরিয়া চৌধুরী এবং সোনালি ট্রেডার্সের প্রোপাইটর সহিদুল আলম।

এএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে সাড়ে  ৩ কোটি টাকার ইয়াবার বিশাল চালান আটক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি প্রাইভেটকার থেকে ১ লাখ ২৪...

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন,...

ফটিকছড়িতে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভবনে থাই গ্লাসের কাজ করার সময়...

সাইবার সুরক্ষা কেন্দ্রটি জনসচেতনতা বৃদ্ধি ও সাইবার অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখবে

নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং অনলাইন অপরাধের শিকার...

প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হেডফোনে ডুবে থাকা যুবকের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে রেললাইনের ওপর দিয়ে...

হাটহাজারীতে অষ্টম শ্রেণীর ছাত্রীকে রাস্তা থেকে অপহরণ, থানায় মামলা

হাটহাজারীতে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায়...

আরও পড়ুন

সীতাকুণ্ডে সাড়ে  ৩ কোটি টাকার ইয়াবার বিশাল চালান আটক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি প্রাইভেটকার থেকে ১ লাখ ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এর চালান উদ্ধার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। উদ্ধারকৃত এই বিশাল...

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সেবার গুণগত মান যাচাইয়ের লক্ষ্যে অ্যাম্বুলেন্সগুলোর ফিটনেস পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (...

ফটিকছড়িতে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভবনে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিজয় চন্দ্র দে (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৯ জুন) বিকেল...

সাইবার সুরক্ষা কেন্দ্রটি জনসচেতনতা বৃদ্ধি ও সাইবার অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখবে

নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং অনলাইন অপরাধের শিকার ব্যক্তিদের দ্রুত সহায়তা প্রদানের লক্ষ্যে ‘সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টার’ চালু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ...