মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

শিশুদের শৈশব গঠনে মায়েদের সচেতন হতে হবে: মেজর এম এম ইয়াসিন আজিজ

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

প্রত্যেক শিশুর শৈশবের বেড়ে উঠা সহ বাল্যকালে তাদের শারীরিক ও মানষিক স্বাস্থ্য বিকাশে মায়েদের ভূমিকা অপরিসীম।আজকের শিশুরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে, তাই সুন্দর দেশ গঠনের জন্য আগামী প্রজন্ম কে সুন্দর ভাবে গড়ে তুলতে হবে।সেনাবাহিনী পার্বত্য অঞ্চলের প্রত্যন্ত এলাকার সকল সম্প্রদায়ের জনসাধারণের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে পাশাপাশি শিক্ষার প্রসারে ব্যাপক শিক্ষা সহায়তা কার্যক্রম পরিচালনা করছে এবং এই ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত রাখা হবে।

সোমবার (২৭ জানুয়ারি) সকালে বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় প্রকল্প অফিস প্রাঙ্গনে পাবর্ত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প কমিউনিটি ডেভেলপমেন্ট কন্সার্ন(সিডিসি) এর আওতায় বিভিন্ন সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রোয়াংছড়ি সাব জেন কমান্ডার মেজর এম এম ইয়াসিন আজিজ।

এসময় তিনি প্রকল্পের আওতায় ১০৮ জন মায়েদের মাঝে হস্তশিল্প, সেলাই মেশিন,পশু পালন সহায়তা প্রদান,গবাদি পশু শুকর, ছাগল বিতরণ করেন এছাড়া পাঁচ বছরের নীচে ১০৮জন শিশুকে খাদ্য সহায়তা হিসেবে ডাল ১কেজি, তৈল ১ লিটার, হরলিক্স ৫০০ গ্রাম ৩টি করে ডিম তাদের অভিভাবকদের প্রদান করা হয়।

শিক্ষা সহায়তা হিসেবে ৫৫ জন কলেজ ছাত্রছাত্রীকে জনপ্রতি ৩০০ এবং ৭২ জন মাধ্যমিক স্কুলের ছাত্রছাত্রীদের জন প্রতি ৫৫০ টাকা করে শিক্ষা সহায়তা প্রদান করা হয় এছাড়া পুষ্টি জাতীয় খাদ্য উপকরণ এবং শীতকালীন সুয়েটার সহ বিভিন্ন সামগ্রী উপহার প্রদান করা হয়।

পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প ব্যবস্থাপক লাল রাম কাপ বম এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি সাব জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার এস ডব্লিউ জিয়া সহ উপকারভোগী জনসাধারণ।

আর এইচ / শহিদ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল...

আরও পড়ুন

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে রেখে সারাদেশে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬।খাগড়াছড়ি জেলা পর্যায়ে এই খেলাধুলা বাস্তবায়নের লক্ষ্যে আজ...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন করা হয়েছে।আজ ২০ এপ্রিল সোমবার সকালে সীতাকুন্ড উপজেলার জঙ্গল সলিমপুরের...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন এবং জাটকা নিধন প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, অবৈধ মৎস্য...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল কাশেম (৫৭) টানা ৫ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত মারা গেছেন।সোমবার (২০ এপ্রিল)...