বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাইন বিস্ফোরণের পৃথক ঘটনায় ২ জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) ভোরে উপজেলার ফুলতলী সীমান্তের ৪৭-৪৮ পিলারের মধ্যবর্তী জায়গায় মিয়ানমারের অভ্যন্তরে অবৈধভাবে গরু আনতে গিয়ে আরাকান আর্মির পুতে রাখা মাইন বিস্ফোরণে আলী হোসেন(৩৫) নামে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে যায়।
আহত আলী হোসেন উপজেলার আছারতলী ৮ নং ওয়ার্ডের মোঃ হোসেনের ছেলে।
স্থানীয়রা তাকে আশংকাজনক ভাবে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
অপরদিকে সকাল ১০ টার দিকে নাইক্ষ্যংছড়ি দোছড়ি ইউনিয়নের ৪৯নং পিলারের মাঝামাঝি স্থানে মোঃ- রাসেল (৩০) নামে আরো একজন যুবক মায়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে আহত হয় সে দোছড়ি ইউনিয়নের মুজিবুর রহমান এর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী জানান মাইন বিস্ফোরণের ঘটনায় আহতদের স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
আর এইচ/ এম শহীদ
