রবিবার, ৭ জুন ২০২৬

হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের জহুর আহমদ চৌধুরী ও এম.এ মান্নানের কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত) বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এম.পি আজ সকাল ১০টায় বঙ্গবন্ধু সরকারের মন্ত্রীসভার সদস্য, সাবেক মন্ত্রী, চট্টগ্রামের কৃতি সন্তান মরহুম জহুর আহমদ চৌধুরীর দামপাড়াস্থ কবর প্রাঙ্গণে ফাতেহা পাঠ শেষে মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পার্ঘ অর্পণ করেন। এর পরে সাবেক মন্ত্রী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি, জননেতা এম.এ মান্নানের কবর জিয়ারত করেন এবং পুষ্পমাল্য অর্পণ করেন।

কবর জিয়ারতকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এম.পি, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ ছালাম, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন, উত্তর জেলার সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এড. সুনীল কুমার সরকার, উপদেষ্টা আলহাজ্ব শফর আলী, শেখ মাহমুদ ইছহাক, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার দাশ, মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুক, আইন সম্পাদক এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান চৌধুরী, শিল্প ও বাণিজ্য সম্পাদক মাহবুবুল হক মিয়া, শ্রম সম্পাদক আবদুল আহাদ, কার্যনির্বাহী সদস্য আবদুল লতিফ টিপু, নেছার উদ্দিন আহমেদ মঞ্জু, হাজী বেলাল আহমেদ, কোতোয়ালী থানা সভাপতি আলহাজ্ব ফিরোজ আহমেদ, বাগমনিরাম ওয়ার্ডের সভাপতি প্যানেল মেয়র মো: গিয়াস উদ্দিন সহ নেতৃবৃন্দ পুষ্পমাল্য শেষে জহুর আহমদ চৌধুরীর বাসভবনে গিয়ে পরিবারের খোঁজখবর নেন।

দুর্যোগপূর্ন আবহাওয়ার কারণে মরহুম জননেতা এম.এ আজিজ, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি, চট্টলবীর আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরীর ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সাবেক সদস্য আতাউর রহমান খান কায়সার এবং আখতারুজ্জামান চৌধুরীর বাবু কবর জিয়ারত করতে পারেন নি। আগামীকাল প্রয়াত নেতাদের কবর জিয়ারত করা হবে।বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত) বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এম.পি দু’দিনের সফরে চট্টগ্রামে আসেন। আগামীকাল ২০ ও ২১ জুন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে সাংগঠনিক বিষয় নিয়ে মতবিনিময় করবেন।

আগামীকাল মতবিনিময় সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যথাক্রমে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এম.পি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এম.পি, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়শা খান এম.পি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। মুনাজাত পরিচালনা করেন অধ্যাপক মাসুম চৌধুরী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে হরিণ শিকারীর গুলিতে কৃষক নিহত

চট্টগ্রামের ফটিকছড়িতে বনাঞ্চলে হরিণ শিকারীর গুলিতে গুলিবিদ্ধ হয়ে মোঃ...

ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের উত্তর ফটিকছড়ির ভূজপুর থানার নারায়ণহাট ইউনিয়নের শৈলকুপা এলাকায়...

মিরসরাইয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় মো. মজিবুল...

বোয়ালখালীতে পাহাড়ে পাওয়া লাশের পরিচয় মিলেছে

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা পাহাড় থেকে উদ্ধার হওয়া হাত-পা...

চট্টগ্রামে শিল্পকলা একাডেমী মুক্তমঞ্চে জমকালো নৃত্যানুষ্ঠান ‘নৃত্যনৈবেদ্য’ অনুষ্ঠিত

জেলা শিল্পকলা একাডেমী চট্টগ্রামের অনিরুদ্ধ মুক্তমঞ্চে ৫ জুন শুক্রবার...

ইস্পাহানি মাস্টার্স টি-২০ ক্রিকেট: চিটাগং রয়্যালস ও আগ্রাবাদ মাস্টার্সের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি চট্টগ্রাম...

আরও পড়ুন

ভুয়া খবর ও অপতথ্য নিয়ন্ত্রণে কার্যকর পরিকল্পনা চান তথ্যমন্ত্রী

ভুয়া খবর, মিসইনফরমেশন ও ডিজিটাল নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় একটি বাস্তবসম্মত জাতীয় কর্মপরিকল্পনা (ন্যাশনাল অ্যাকশন প্ল্যান) প্রণয়নের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন...

কারিকুলামে কর্মমুখী শিক্ষা অন্তর্ভুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সংসদ সদস্যদের এক গুরুত্বপূর্ণ সংসদীয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাত মন্ত্রণালয়ের কাজের মূল্যায়ন করা হয়।শনিবার (৬...

চট্টগ্রামে আধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

চট্টগ্রামে একটি আধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।শুক্রবার (৫ জুন) চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে...

প্রধানমন্ত্রীর নির্দেশ গণমাধ্যম থাকবে স্বাধীন: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সাংবাদিকদের স্বাধীনতায় কোন হস্তক্ষেপ করবে না সরকার। বিএনপি যখনই রাষ্ট্র ক্ষমতায় আসে তখনই সাংবাদিকদের পাশে থাকে। শহীদ...