শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

সিএনজিতে ব্রিটিশ নাগরিকের ফেলে যাওয়া পাসপোর্ট-টাকা ৮ ঘন্টায় কোতোয়ালী পুলিশের উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

নগরের জুবিলী রোড টাওয়ার ইন হোটেল থেকে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে লাভ লেইন ইস্টার্ন ব্যাংকের সামনে নেমে যাওয়ার পর সিএনজি থেকে হাতব্যাগটি নিতে ভুলে যান ওই দুই ব্রিটিশ নাগরিক ব্রিটিশ নাগরিক তাফিকা চৌধুরী (৭৬) ও তার স্বামী মো. ওয়াসিউর রহমানকে (৮৪)।

কোতোয়ালী পুলিশ জানায়, মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় ওই ব্রিটিশ দম্পতি জুবলি রোড থেকে সিএনজিতে উঠে ভুলবশত হাতব্যাগটি সিএনজি অটোরিকশায় রেখে ব্যাংকে প্রবেশ করেন দুই ব্রিটিশ নাগরিক। ইস্টার্ন ব্যাংকে গিয়ে তারা দেখতে পান তাদের সাথে থাকা হাত ব্যাগটি নেই। পরে তারা সেই অটোরিকশা খুঁজে না পেয়ে কোতোয়ালী থানা, জেলা প্রশাসক ও ব্রিটিশ হাই-কমিশনসহ বিভিন্ন দপ্তরে বিষয়টি অবহিত করেন।

ওই ব্যাগে ছিল ২টি ব্রিটিশ পাসপোর্ট, নগদ ৩ লাখ টাকা ও ব্যাংকের ১টি চেক বই, মোবাইল সেটসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র।

পরবর্তীতে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আব্দুল করিম-এর নির্দেশে এসআই মো. খায়রুল বাসার সাজিদ, এসআই শরীফ উদ্দিন, এসআই আজহারুল ইসলাম, এসআই ইমাম হোসেনসহ থানার একটি টিম ব্রিটিশ নাগরিকের হারিয়ে যাওয়া পাসপোর্ট, নগদ টাকা ও চেক বই উদ্ধারের জন্য নামেন।

লাভ লেইন ইস্টার্ন ব্যাংক এলাকায় অভিযান চালিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে নগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় রাত ৮টায় বাকলিয়া এলাকা থেকে দুই ব্রিটিশ নাগরিক তাফিকা চৌধুরী ও তার স্বামী মো. ওয়াসিউর রহমানকে পরিবহনকৃত সিএনজি থেকে হারিয়ে যাওয়া হাতব্যাগটি উদ্ধার করা হয়। উক্ত ব্যাগ থেকে ২টি ব্রিটিশ পাসপোর্ট, নগদ ৩ লাখ টাকা ও ব্যাংকের ১টি চেক বই, মোবাইল সেটসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তীতে ওই ব্রিটিশ দম্পতি সংবাদ পেয়ে কোতোয়ালী থানায় গিয়ে তাদেও হারিয়ে যাওয়া পাসপোর্ট, টাকা, চেকবই ও মোবাইল সনাক্ত করেন।

এসময় কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আব্দুল করিম নিজে উপস্থিত থেকে ব্রিটিশ নাগরিক তাফিকা চৌধুরী ও মো. ওয়াসিউর রহমানকে তাদের হারিয়ে যাওয়া পাসপোর্ট, টাকা, চেক বই ও মোবাইল হস্তান্তর করেন।

এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ সিএনজি অটোরিকশাটি শনাক্ত করে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ওইদিন রাত ৮টায় বাকলিয়া থানা এলাকা থেকে হারিয়ে যাওয়া হাতব্যাগ উদ্ধার করা হয় এবং ব্যাগের মধ্যে থাকা তাদের ব্রিটিশ পাসপোর্ট, নগদ ৩ লাখ টাকা, চেক বই ও মোবাইল উদ্ধার করা হয়। ব্রিটিশ নাগরিক তাফিকা চৌধুরী ও তার স্বামী মো. ওয়াসিউর রহমানকে তাদেও হারিয়ে যাওয়া হাতব্যাগটি হস্তান্ত করা হয়েছে। এ সময় হারিয়ে যাওয়া জিনিসপত্র অক্ষত অবস্থায় পেয়ে খুশি তারা।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ক্রীড়াসংগঠক খুরশীদ ইরশাদ চৌধুরীর প্রথম মৃতু্যবার্ষিকী আগামীকাল

আগামীকাল শনিবার ৫ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা,ক্রীড়াবিদ ও ক্রীড়াসংগঠক খুরশীদ...

চট্টগ্রামে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মহাশোভাযাত্রায় নানা সাজে ভক্তদের অংশগ্রহণ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত চট্টগ্রামে পরমেশ্বর...

সাতকানিয়ায় জাহেদুল ইসলামকে কুপিয়ে হত্যা: বিএনপি-অঙ্গ সংগঠনের ১৯ জনের নামে মামলা

চট্টগ্রামের সাতকানিয়ায় জাহেদুল ইসলাম (৩০) নামে এক যুবককে সড়কে...

রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে যু্বক খুন

চট্টগ্রামের রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে খুনের ঘটনা ঘটেছে। এবার...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

আরও পড়ুন

চট্টগ্রামে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মহাশোভাযাত্রায় নানা সাজে ভক্তদের অংশগ্রহণ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত চট্টগ্রামে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি-জন্মাষ্টমী উৎসব উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।জন্মাষ্টমী...

সাতকানিয়ায় জাহেদুল ইসলামকে কুপিয়ে হত্যা: বিএনপি-অঙ্গ সংগঠনের ১৯ জনের নামে মামলা

চট্টগ্রামের সাতকানিয়ায় জাহেদুল ইসলাম (৩০) নামে এক যুবককে সড়কে বাইক আটকে কুপিয়ে হত্যার ঘটনার ৫ দিনের মাথায় অবশেষে থানায় মামলা হয়েছে।বৃহস্পতিবার (৩সেপ্টেম্বর) মধ্যরাতে নিহতের...

রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে যু্বক খুন

চট্টগ্রামের রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে খুনের ঘটনা ঘটেছে। এবার দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ করিম (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।তিনি বলেন,...