শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

৩০ বছর পর সিডিএ’র কর্ণফুলী আবাসিক এলাকায় যাচ্ছে ওয়াসার পানি

নিজস্ব প্রতিবেদক

কর্ণফুলী থানাধীন মইজ্জ্যারটেক এলাকায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ১৯৯৪ সালে ৫১ একর জায়গার নিয়ে গড়ে তোলে কর্ণফুলী আবাসিক এলাকা প্রকল্প। এই আবাসিক এলাকার ৫১৯টি প্লট বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যক্তি ও পেশাজীবীদের মাঝে বরাদ্দ দেয়া হয়। এটি সিডিএর প্রথম আবাসিক প্রকল্প।
বরাদ্দের গত ৩০ বছরেও সিডিএর এই আবাসিক প্রকল্পে পানির সংস্থান না হওয়ায় এই আবাসিকে কেউ ঘর তুলতে পারেনি। অবশেষে ৩০ পর সিডিএর কর্ণফুলী আবাসিক প্রকল্পে পানি যাচ্ছে চট্টগ্রাম ওয়াসার।

মঙ্গলবার ২১ জানুয়ারি সিডিএর বোর্ড সভায় কর্ণফুলী আবাসিক প্রকল্পে পানি সরবরাহের বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে পানি সরবরাহ দেয়ার ব্যাপারে ঐক্যমতে পৌঁছেছে সিডিএ এবং ওয়াসা কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তে উচ্ছ্বসিত সিডিএ আবাসিক প্লট মালিকরা।

বৈঠকে উপস্থিত চট্টগ্রাম ওয়াসা ও সিডিএর প্রকৌশলীরা জানান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কর্ণফুলী আবাসিক এলাকায় পানি সরবরাহ দেয়ার ব্যাপারে আজকর সভায় সিডিএ চেয়ারম্যানের প্রস্তাবে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক সম্মত হয়েছেন। কম খরচে সম্ভব পাইপ স্থাপন করে পানি সরবরাহ দেয়ার ব্যাপারে আলোচনা হয়েছে।
তবে এই আবাসিক এলাকায় পানি সরবরাহের জন্য ওয়াসাকে পাইপ লাইন স্থাপন করতে হবে। এই পাইপ লাইনের টাকা ৫১৯টি প্লটের মালিকের কাছ থেকে কাঠা প্রতি হারে নির্ধারণ করার জন্য সভায় আলোচনা হয়েছে বলে সভায় উপস্থিত চট্টগ্রাম ওয়াসা ও সিডিএর দুই প্রকৌশলী জানিয়েছেন।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুল করিম দায়িত্ব নেয়ার পর প্লট মালিকরা তাঁর কাছে এই প্রকল্পে পানি সরবরাহের ব্যবস্থা করার জন্য আবেদন করেন। প্লট মালিকদের আবেদনের প্রেক্ষিতে সিডিএ চেয়ারম্যান কর্ণফুলী আবাসিক এলাকায় পানি সরবরাহ দেয়ার অনুরোধ করে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালককে চিঠি দেন। ওয়াসার পক্ষ থেকে উক্ত আবাসিক এলাকায় পাইপ লাইনের সংযোগ নেই বলে উল্লেখ করে সিডিএকে জানানো হয় যে, এখন পাইপ লাইন স্থাপন করতে দশ কোটি টাকার প্রয়োজন। সিডিএ এই টাকা প্রদান করলে ওয়াসা উক্ত আবাসিক এলাকায় পানি সরবরাহ দেবে। মঙ্গলবারের সভায় পাইপ লাইনের টাকা
ওই আবাসিক এলাকার ৫১৯জন প্লটের মালিকের কাছ থেকে কাঠা প্রতি হারে নির্ধারণ করে ওয়াসাকে প্রদানের বিষয়ে আলোচনা হয়েছে। বিষয়টি নিয়ে সিডিএ’র চেয়ারম্যান এবং ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ঐক্যমতে পৌঁছান। সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নুরুল করিম পাইপ লাইন স্থাপনের টাকার সংস্থান করবে বলে ওয়াসার এমডি মোহাম্মদ আনোয়ার পাশাকে আশ্বস্ত করেন। এসময় ওয়াসার এমডি মোহাম্মদ আনোয়ার পাশা সিডিএ চেয়ারম্যানকে পানি সরবরাহের বিষয়ে আশ্বস্ত করেন।

তিন দশক আগে ১৯৯২ সালে কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে মইজ্জারটেক এলাকায় কর্ণফুলী আবাসিক প্রকল্প গ্রহণ করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
১৯৯৪ সালে এ প্রকল্পে ৫১৯জন প্লটের মালিকের বরাদ্দ দেয় সিডিএ। তবে প্লট বরাদ্দ দেয়ার প্রায় ৩০ বছর পরও প্রকল্প এলাকায় ভবন নির্মাণ দূরে থাক, কোনো নাগরিক সুবিধা নিশ্চিত করতে পারেনি সিডিএ। প্লট বরাদ্দ পেয়েও সিডিএর অদূরদর্শিতায় প্রকল্পটি একটি পরিত্যক্ত জনপদে পরিণত হয়েছে।
এদিকে প্লট বুঝে না পেয়ে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন প্লটগ্রহীতারা। এরই মধ্যে মারা গেছেন প্লট মালিকদের এক-তৃতীয়াংশ ব্যক্তি। শুধু কর্ণফুলী আবাসিক নয়, সিডিএর এ রকম আরো অনেক আবাসন প্রকল্প এখনো আলোর মুখ দেখেনি।

সরেজমিন কর্ণফুলী আবাসিকে গিয়ে দেখা যায়, প্রায় ৫১একর জায়গার প্রকল্প এলাকায় কোনো ভবণ নির্মাণ করা হয়নি পুরনো ইটের তৈরি সড়কে বড় গাছের শেকড় উঠে সেগুলোও নষ্ট হওয়ার পথে প্লট এলাকায় কিছু ছোট ঘর থাকলেও সেখানে মাদকের কারবার চলে অহরহ এমনকি কোনো সীমানাপ্রাচীরও নেই প্রকল্প এলাকায় মূলত পানি এবং বিদ্যুৎ সংকটের কারণে এখানে কোনো আবাসিক স্থাপনা গড়ে ওঠেনি বলে জানায় স্থানীয়রা

সূত্র জানায়, ১৯৯৪ সালে সিডিএ কর্ণফুলী থানাধীন মইজ্জ্যারটেকে ৫১একর জায়গার কর্ণফুলী আবাসিক এলাকা প্রকল্পটি বাস্তবায়ন করে। প্লট বরাদ্দ দেয়ার পর দেখা যায় যে, এলাকায় সুপেয় পানি নেই। নানাভাবে চেষ্টা করেও পানির সংস্থান না হওয়ায় গত ৩০ বছর ধরে প্রকল্পটি ঝুলে রয়েছে। একটি প্লটেও কোন বাড়ি ঘর তৈরি হয়নি।
সরেজমিন কর্ণফুলী আবাসিকে গিয়ে দেখা যায়, প্রায় ৫১ একর জায়গার প্রকল্প এলাকায় কোনো ভবণ নির্মাণ করা হয়নি। পুরনো ইটের তৈরি সড়কে বড় গাছের শেকড় উঠে সেগুলোও নষ্ট হওয়ার পথে। প্লট এলাকায় কিছু ছোট ঘর থাকলেও সেখানে মাদকের কারবার চলে অহরহ। এমনকি কোনো সীমানা প্রাচীরও নেই প্রকল্প এলাকায়। মূলত পানি এবং বিদ্যুৎ সংকটের কারণে এখানে কোনো আবাসিক স্থাপনা গড়ে ওঠেনি বলে জানায় স্থানীয়রা।

চট্টগ্রাম ওয়াসা বোয়ালখালী উপজেলার শেষ প্রান্তে পাহাড় ঘেষা কর্ণফুলীর পাড়ে ‘ভান্ডালজুরি’ পানি শোধণাগার প্রকল্প নামে একটি প্রকল্প গ্রহন করে; এই প্রকল্পের নির্মাণ কাজ শেষে এই উৎপাদনের পথে। এই প্রকল্পটি গ্রহণ করা হয়েছে কর্ণফুলী নদীর বামতীরে পশ্চিম পটিয়া ও আনোয়ারায় গড়ে ওঠা দেশী-বিদেশী শিল্পকারখানায় পানি সরবরাহের জন্য। একই সাথে পটিয়া-বোয়ালখালীতে আবাসিকে সংযোগ দেয়ার জন্য। ‌‘ভান্ডালজুরি’ পানি শোধণাগার প্রকল্প থেকে দৈনিক ৬ কোটি লিটার পানি উৎপাদন হবে। কমিশনিং শেষে এখন পানি সরবরাহের পথে এই প্রকল্পটি। এই প্রকল্প থেকেই অবশেষে চট্টগ্রাম ওয়াসা পানি কর্ণফুলী আবাসিক এলাকায় পানি সরবরাহ করবে।

এস / ডি

 

 

 

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ক্রীড়াসংগঠক খুরশীদ ইরশাদ চৌধুরীর প্রথম মৃতু্যবার্ষিকী আগামীকাল

আগামীকাল শনিবার ৫ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা,ক্রীড়াবিদ ও ক্রীড়াসংগঠক খুরশীদ...

চট্টগ্রামে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মহাশোভাযাত্রায় নানা সাজে ভক্তদের অংশগ্রহণ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত চট্টগ্রামে পরমেশ্বর...

সাতকানিয়ায় জাহেদুল ইসলামকে কুপিয়ে হত্যা: বিএনপি-অঙ্গ সংগঠনের ১৯ জনের নামে মামলা

চট্টগ্রামের সাতকানিয়ায় জাহেদুল ইসলাম (৩০) নামে এক যুবককে সড়কে...

রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে যু্বক খুন

চট্টগ্রামের রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে খুনের ঘটনা ঘটেছে। এবার...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

আরও পড়ুন

চট্টগ্রামে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মহাশোভাযাত্রায় নানা সাজে ভক্তদের অংশগ্রহণ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত চট্টগ্রামে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি-জন্মাষ্টমী উৎসব উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।জন্মাষ্টমী...

সাতকানিয়ায় জাহেদুল ইসলামকে কুপিয়ে হত্যা: বিএনপি-অঙ্গ সংগঠনের ১৯ জনের নামে মামলা

চট্টগ্রামের সাতকানিয়ায় জাহেদুল ইসলাম (৩০) নামে এক যুবককে সড়কে বাইক আটকে কুপিয়ে হত্যার ঘটনার ৫ দিনের মাথায় অবশেষে থানায় মামলা হয়েছে।বৃহস্পতিবার (৩সেপ্টেম্বর) মধ্যরাতে নিহতের...

রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে যু্বক খুন

চট্টগ্রামের রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে খুনের ঘটনা ঘটেছে। এবার দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ করিম (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার।আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...