সন্দ্বীপ উপজেলায় যুবদল নেতার হামলায় আইয়ূব জাহাঙ্গীর (৫০) নামে বিএনপির এক কর্মী নিহত হয়েছেন।
জানা গেছে, নিহত জাহাঙ্গীরের বাড়ি গাছুয়া ইউনিয়নে। আর হামলায় অভিযুক্ত সুমন উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।
সোমবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার গাছুয়া ইউনিয়নের সীমান্ত মার্কেট এলাকায় এ ঘটনা ঘটেছে।তাদের মধ্যে পাওনা টাকা নিয়ে বিরোধ ছিল বলে পুলিশ জানিয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ‘আইয়ূব জাহাঙ্গীর বিএনপির সক্রিয় কর্মী। সুমন যুবদল নেতা। সুমন আইয়ূবের কাছ থেকে টাকা পেতেন। দুপুর ১টার দিকে পাওনা টাকা নিয়ে আইয়ূবের সঙ্গে সুমনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সুমন ও তার কয়েকজন সহযোগী মিলে আইয়ূবের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা করে।’ হামলায় আহত আইয়ূবকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। এ ছাড়া সুমনসহ হামলায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
প্রাথমিক তদন্তে তাদের মধ্যে টাকাপয়সা লেনদেন নিয়ে বিরোধ ছিল বলে জানা ওসি।
আর এইচ/
