বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা; মেয়র শাহাদাত

নিজস্ব প্রতিবেদক

শহীদ জিয়াউর রহমান একটি দলকে বেসরকারি খাতের উন্নয়নের প্রচারের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন অর্জনের উপায় এবং উপায় পরিকল্পনা করতে নিযুক্ত করেন এবং কৃষকদের ভর্তুকিকু ও কৃষি বিপণনের মাধ্যমে কৃষি উন্নয়নের সূচনা করেন।

সোমবার দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে সিটি কর্পোরেশনের এবাদত খানায় শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মাবার্ষিকী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন একথা বলেন।

তিনি আরো বলেন, জিয়াউর রহমানের কর্মপরিকল্পনায় একটি ১৯ দফা কর্মসূচী অন্তর্ভুক্ত ছিল যা দেশে দ্রুত আর্থ-সামাজিক পরিবর্তনের উপর জোর দেয়। উন্নয়ন প্রচেষ্টায় জনগণের অংশগ্রহণের মাধ্যমে আর্থ-সামাজিক রূপান্তর এবং স্বনির্ভরতা ও গ্রামীণ উন্নয়ন সাধনই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য। তাঁর প্রাথমিক উদ্দেশ্য ছিল কৃষি প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, জনসংখ্যা নিয়ন্ত্রণ, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, প্রশাসনের বিকেন্দ্রীকরণ এবং বেসরকারি খাতে বৃহত্তর প্রণোদনা। এটি জনগণের মৌলিক চাহিদা এবং নারী, যুবক এবং শ্রমিকদের বিশেষ চাহিদা মেটাতেও পরিকল্পনা করেন। তাঁর লক্ষ্য ছিল সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে একটি রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিভাগীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক কাউন্সিলর ইয়াছিন চৌধুরী আশু, মহানগর যুবদলের সাবেক প্রচার সম্পাদক মাহাবুবুর রহমান, শুলকবহর ওয়ার্ড বিএনপি নেতা হাসান ওসমান, ছাত্রদল নেতা মোস্তাকিম মাহমুদ, আরিফ উদ্দিন রুবেল, চকবাজার থানা ছাত্রদলের যুগ্নআহবায়ক আবদুল কাদের, চসিক জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী মো.আবু তৈয়ব, সাধারণ সম্পাদক মোহাম্মদ সবুর খান, সাবেক সাধারন সম্পাদক মো. সাইফুল ইসলাম, নাজিম উদ্দিন চৌধুরী, আবদুর রহিম, জাফর আহমদ, শহিদুল ইসলাম চৌধুরী, সেলিম উদ্দিন ভূঁইয়া, জামাল উদ্দিন, জয়নাল আবেদীন জুনু, মীর হারুন, মনসুর শরিফ, হেদায়েত উল্লাহ, মো. বসির, মো. মফজল, মো. শাহ আলম, মো. সেলিম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে খাবারে চেতনানাশক মিশিয়ে চুরি, নারীসহ অসুস্থ-৫

চট্টগ্রামের মিরসরাইয়ে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে চুরির অভিযোগ...

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

আরও পড়ুন

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...