রবিবার, ২৮ জুন ২০২৬

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় আর্থিক পরিস্থিতি অডিট করা হবে : মেয়র শাহাদাত

নিজস্ব প্রতিবেদক

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে আর্থিক স্বচ্ছতা ফেরাতে অডিটের মাধ্যমে আর্থিক পরিস্থিতি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

সোমবার ২০ জানুয়রি বিকালে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের জিইসি ক্যাম্পাসে পুনর্গঠিত বোর্ড অব ট্রাস্টিজে সভায় এ মন্তব্য করেন মেয়র।

ট্রাস্টি বোর্ডের গৃহিত সিদ্ধান্তের বিষয়ে মেয়র বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটির আর্থিক লেনদেন এবং বর্তমান আর্থিক পরিস্থিতি স্বচ্ছতা নিশ্চিত করার জন্য একটি সিএ ফার্ম এর দ্বারা অডিট করা হবে। এর মাধ্যমে জমা টাকা এবং খরচের খাতগুলোর সঠিক হিসাব নিশ্চিত করা হবে।
নতুন ভিসি, প্রোভিসি এবং ট্রেজারার নিযুক্ত না হওয়া পর্যন্ত প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির সমস্ত কার্যক্রম পরিচালনা করবেন।

তিনি আরো বলেন, মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী ট্রাস্টি বোর্ডে বর্তমানে ৯জন সদস্য রয়েছেন। এদের মধ্যে ৫ জন সক্রিয়ভাবে মিটিংয়ে অংশগ্রহণ করেছেন, যার মধ্যে ৩ জন সরাসরি এবং ২ জন অনলাইনে যুক্ত ছিলেন। বোর্ডের বাকি ৪ জন সদস্যের মধ্যে একজন সাবেক মেয়র, যিনি মামলার কারণে কার্যক্রমে অংশগ্রহণ করতে পারছেন না। অন্য দুইজন সাবেক প্যানেল মেয়র যারা নেই। তাদের জায়গায় নতুন সদস্য অন্তর্ভুক্তির বিষয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য বিভিন্ন কমিটি পুনর্গঠন করা হবে।

সভায় উপস্থিত ছিলেন বোর্ড অফ ট্রাস্টিসের সদস্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য মোহাম্মদ শহীদুল আলম, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. অং সুই প্রু মারমা, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিন, প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাক্কানী ক্রিকেট ক্লাব এবং সিটি কর্পোরেশন মাস্টার্সের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

প্রবাহ কোচিংয়ের এইচএসসি বিশেষ কোচিং ও মডেল টেস্টের সমাপনী, মেধাবীদের পুরস্কার প্রদান

চট্টগ্রামের প্রবাহ কোচিং সেন্টারের প্রধান কার্যালয় চকবাজার শাখায় অনুষ্ঠিত...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব, ফুটবল খেলোয়াড় বাচাই কার্যক্রম শুরু

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি...

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ রবিবার সকালে, খেলা দেখবেন যেভাবে ?

এরই মধ্যে দুই ম্যাচ জিতে গ্রুপ জে-র শীর্ষস্থান নিশ্চিত...

চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক...

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক...

আরও পড়ুন

চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রাম নগরের কদমতলীর ধনিয়ালাপাড়া এবং রাউজানের নোয়াপাড়ায় সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) নগরীর ধনিয়ালাপাড়া ও রাউজান উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।ধনিয়ালাপাড়ায়...

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ আটক ২১

মায়ানমারে পাচারকালে ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্টসহ ২টি ফিশিং বোট জব্দ এবং ২১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ...

চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যা, গ্রেপ্তার ১

চট্টগ্রামে নগরের চকবাজার থানার বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী আশফাক কবির সাজিদ হত্যা মামলার সন্দেহভাজন আসামি ইশতিয়াককে (২২) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৭।শনিবার (২৭...

প্রখ্যাত চক্ষু চিকিৎসক অধ্যাপক রবিউল হোসেন আর নেই

দেশের প্রখ্যাত চক্ষুচিকিৎসক, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক রবিউল হোসেন আর নেই। আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম নগরের একটি বেসরকারি...