রবিবার, ২৮ জুন ২০২৬

কোটা বৈষম্য নিরসনের দাবীতে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

ভর্তি পরীক্ষায় কোটা বৈষম্য নিরসনের দাবীতে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সদস্যরা।সোমবার (২০শে জানুয়ারি) চট্টগ্রাম নগরীর  জামালাখানে প্রেস ক্লাবের সামনে কোটা বৈষম্য নিরসনের দাবীতে এ কর্মসূচি পালন করেন তারা।

বিক্ষোভ কর্মসূচী ‘তে অংশ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, ‘যে কোটা প্রথা বাতিলের দাবীতে আবু সাইদ,মুগ্ধ,ওয়াসিম,শান্তরা জীবন দিলো,আমাদের দুই হাজারের অধিক ভাইবোন প্রাণ হারালো,সে প্রথা কিভাবে এখনো চালু থাকে।গতকাল এমবিবিএস (ব্যাচেলর অব মেডিসিন, ব্যাচেলর অব সার্জারি) পরীক্ষার ফল দিলো।আমরা দেখতে পেলাম অনেক মেধাবী শিক্ষার্থীরা ভালো নম্বর অর্জন করেও মেরিট লিস্টে জায়গা পেলো না।অথচ কোটা’র সুযোগ নিয়ে বেসিক কম্পোনেন্ট না জানা অনেক শিক্ষার্থীই সুযোগ পেলো।যে কোটা প্রথা বিলুপ্তি এবং মেধাবীদের মূল্যায়নের দাবীতে ২৪ এর গণ-অভ্যুত্থান হলো,এত এত শিক্ষার্থীসহ  সাধারণ জনতা’র রক্ত ঝরলো,সেই একি দাবী তে কেনো আবার আমাদের রাজপথে নামতে হলো।’

বর্তমান সরকারের প্রতি দাবী জানিয়ে কেন্দ্রীয় এই সমন্বয়ক বলেন,’আজকের কর্মসূচি থেকে সরকারকে  স্পষ্টভাবে জানাতে চাই,অনতিবিলম্বে মেডিকেলসহ সকল ভর্তি পরীক্ষায় কোটা বৈষম্য নিরসন পূর্বক মেধাবীদের যথার্থ মূল্যায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। দ্রুত সময়ের মধ্যে সকল কোটা তুলে দিয়ে ন্যায্যতার ভিত্তিতে ট্রাইবাল এবং প্রতিবন্ধীদের সুযোগ করে দিয়ে, সুযোগের সমতা তৈরি করার দাবি রাখছি।’

বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরাও তাদের বক্তব্যে দ্রুততম সময়ে কোটা বৈষম্য নিরসনের দাবী জানান।

বিক্ষোভ সমাবেশ শেষে শিক্ষার্থীরা একটি প্রতিবাদ মিছিল নিয়ে নগরীর জামালখান মোড় এলাকা প্রদক্ষিণ করে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের  কর্মসূচিতে উপস্থিত ছিলেন  আরিফ মঈনুদ্দিন,রিদুয়ান সিদ্দিকী,সাইফুর রহমান খান রূদ্র,আব্দুল বাছির নাইম,নীলা আফরোজ,তাওহিদ আলিফসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক-ছাত্র প্রতিনিধি এবং  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাক্কানী ক্রিকেট ক্লাব এবং সিটি কর্পোরেশন মাস্টার্সের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

প্রবাহ কোচিংয়ের এইচএসসি বিশেষ কোচিং ও মডেল টেস্টের সমাপনী, মেধাবীদের পুরস্কার প্রদান

চট্টগ্রামের প্রবাহ কোচিং সেন্টারের প্রধান কার্যালয় চকবাজার শাখায় অনুষ্ঠিত...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব, ফুটবল খেলোয়াড় বাচাই কার্যক্রম শুরু

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি...

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ রবিবার সকালে, খেলা দেখবেন যেভাবে ?

এরই মধ্যে দুই ম্যাচ জিতে গ্রুপ জে-র শীর্ষস্থান নিশ্চিত...

চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক...

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক...

আরও পড়ুন

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ আটক ২১

মায়ানমারে পাচারকালে ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্টসহ ২টি ফিশিং বোট জব্দ এবং ২১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ...

চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যা, গ্রেপ্তার ১

চট্টগ্রামে নগরের চকবাজার থানার বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী আশফাক কবির সাজিদ হত্যা মামলার সন্দেহভাজন আসামি ইশতিয়াককে (২২) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৭।শনিবার (২৭...

প্রখ্যাত চক্ষু চিকিৎসক অধ্যাপক রবিউল হোসেন আর নেই

দেশের প্রখ্যাত চক্ষুচিকিৎসক, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক রবিউল হোসেন আর নেই। আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম নগরের একটি বেসরকারি...

চট্টগ্রামের বোয়ালখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চটগ্রামের বোয়ালখালীতে শ্বশুর বাড়ি থেকে রুমা আকতার সীমা(২৬) এক প্রবাসী স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কধুরখীল ইউনিয়নের...