বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

নগরীর জলাবদ্ধতা নিরসনে মেয়রের আহবানে প্রধান উপদেষ্টার সাড়া

সমস্যা সমাধানে চট্টগ্রামে আসছেন চার উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

সামান্য বৃষ্টি’তে ডুবে যাওয়া চট্টগ্রাম নগরীর চিত্র পুরো বাংলাদেশের কাছেই পরিচিত।টানা বৃষ্টি’র সময় সৃষ্ট জলাবদ্ধতা যেনো নগরবাসীর ভোগান্তির পরিপূর্ণতা।

বছরের পর বছর এমন দশা থেকে নগরবাসীর মুক্তি মেলে নি।এবার জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম নগরী’র অভিভাবক সিটি মেয়র ডা.শাহাদাত হোসেনের বার্তা পৌঁছেছে প্রধান উপদেস্টা’র কাছে।নগরবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে চার উপদেশটাকে বিশেষ দায়িত্ব দিয়েছেন ড. মুহাম্মদ ইউনুস।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নগরবাসীকে এই সুখবর জানান চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

মেয়র বলেন, ‘আমি প্রথম থেকেই বলে আসছি— যেই ২১টি খাল বাদ আছে; এসবের কারণে জলাবদ্ধতা পুরোপুরি যাবে না। শেষপর্যন্ত সেই বার্তা প্রধান উপদেষ্টা পর্যন্ত পৌঁছেছে। তাই সকল উপদেষ্টাদের ডেকে বিশেষভাবে চট্টগ্রামের জলাবদ্ধতার জন্য চারজন উপদেষ্টাকে দায়িত্ব দিয়েছেন। যেখানে শুধু জলাবদ্ধতা নিরসনের জন্যই ১৯ জানুয়ারি চট্টগ্রামে একটি বিশেষ মিটিং হবে।’

মেয়র আরো বলেন ,‘সিডিএর ৩৬টি খালের যে প্রকল্প ছিল; সেটি বাড়ানো হচ্ছে। সামনের প্রকল্পে ৫৭টি খাল আওতাভুক্ত হবে। এতদিন আশা ছিল জলাবদ্ধতার যে সমস্যা সেটির ৬০ শতাংশ কাজ হলে সমাধান পাব। এবার যেহেতু ৫৭টি খাল হচ্ছে সেই হিসেবে জলাবদ্ধতার সমস্যার ৯০ থেকে ১০০ শতাংশ সমাধান পাব বলে আশা করছি।’

এ সময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। দলের ভাবমূর্তি বাড়াতে এবং জনগণের দ্রুত সেবা নিশ্চিতে স্ব স্ব ওয়ার্ডে নেতাকর্মীদের জনকল্যাণমুখী কাজে নিয়োজিত হওয়ার আহবান জানিয়ে মেয়র বলেন,’ ‘আপনি যখন দলের একজন নেতা হিসেবে কাজ করতে থাকবেন তখন সাধারণ মানুষও দেখবে যে বিএনপি জনগণের পক্ষে কাজ করছে, জনগণের উন্নয়নের জন্য কাজ করছে। যেখানে যেখানে মশার উৎপাত বেশি সেগুলো নিয়ে লিখিত অভিযোগ জানাবেন। মশার স্প্রে হচ্ছে কিনা; মেশিন ঠিকমতো আছে কিনা এসব দেখভাল করবেন।’।

স্ব স্ব ওয়ার্ডে জন্মনিবন্ধন দিতে হলে কারণ জেনে নিয়ে লিখিত অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন চসিক মেয়র শাহাদাত। তিনি বলেন, ‘সচিবদের সঙ্গে কথা বলবেন, তারা জন্ম নিবন্ধন সঠিক সময়ে দিচ্ছে কিনা। তাদের সঙ্গে ঝামেলা করার দরকার নেই। শুধু জানতে চাইবেন দিতে কেন দেরি হচ্ছে। সেসব বিষয়গুলো নোট করে আমাকে দিবেন। তখন তাদের আমি তলব করে জিজ্ঞেস করবো।’

রাস্তাঘাট সংস্কারের দ্রুততার জন্য নেতাকর্মীদের জোড়ালো ভূমিকা’ প্রত্যাশা রেখে মেয়র বলেন,’রাস্তাঘাটের যে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প আছে; সেই প্রকল্পের অধীনে বড় বড় রাস্তার কাজ শুরু হয়ে যাবে। আর যেখানে কানাখন্দ আছে, কাজ করতে হবে; সেখানে দ্রুত কাজ করার জন্য আমাদের তালিকা করে দিবেন। বিশেষ করে আগ্রাবাদ এলাকায়, মোগলটুলি এলাকায়, কমার্স কলেজের সেদিকে যারা আছেন; তারা আরো জোড়ালোভাবে ভূমিকা রাখবেন। যাতে করে আমি ইঞ্জিনিয়ারকে দিয়ে খুব দ্রুত কাজ করাতে পারি। আর কাজ যেহেতু চলছে; তাই চাই এ কাজ চলমান থাকুক। এটার জন্য একটা বিশাল বাজেট দিয়েছি।’

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম...

১ মে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বুদ্ধ পূর্ণিমার বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’

বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশেষ...

আরও পড়ুন

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ নৌবাহিনী মেডিকেল কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।আজ বুধবার (২৯ এপ্রিল)নবনির্মিত...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী দল জামায়াতে ইসলামীর এমপি সাতক্ষীরা-৩ আসনের হাফেজ রবিউল বাশার।বুধবার (২৯ এপ্রিল) দুপুরে তিনি অসুস্থ হয়ে...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে এই সংকট থেকে চট্টগ্রামের মানুষকে মুক্তি দিতে সরকার...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও ৩জন আহত হয়েছে বলে জানা...