বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

চট্টগ্রাম শিক্ষা বোর্ড সচিব বদলি

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক আমিরুল মোস্তফাকে বদলি করা হয়েছে। তাঁর প্রেষণে নিয়োগ প্রত্যাহার করে তাকে সরকারি সালেহ আহমেদ কলেজে বদলি করা হয়েছে। আর বোর্ডের নতুন সচিব হিসেবে প্রেষণে দায়িত্ব দেওয়া হয়েছে নওগাঁ সরকারি কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক ড. এ কে এম সামছু উদ্দিনকে। 

গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব (সরকারি কলেজ-২) মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। তবে বিষয়টি জানাজানি হয়েছে রবিবার (১২ জানুয়ারি)।

এর আগে, ছেলের ফল জালিয়াতি কাণ্ডে অভিযুক্ত অধ্যাপক নারায়ন চন্দ্র নাথকে সরিয়ে চট্টগ্রাম সরকারি সিটি কলেজ থেকে এনে বোর্ড সচিবের দায়িত্ব দেওয়া হয়েছিল অধ্যাপক আমিরুল মোস্তফাকে। দায়িত্ব পালনের ৬ মাসের মাথায় এ কর্মকর্তাকে বদলি করা হলো।

এদিকে, চট্টগ্রাম ছাড়াও ঢাকা, কুমিল্লা, বরিশাল, যশোর, রাজশাহী এবং দিনাজপুর শিক্ষাবোর্ডের সচিবদের বদলি করা হয়েছে। তাদেরকে আগামী ১৫ জানুয়ারির মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হওয়ার জন্য প্রজ্ঞাপনে নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যথায় একই তারিখ অপরাহ্নে তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত মর্মে গণ্য হবেন বলেও প্রজ্ঞাপনে বলা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বপালন...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ...

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮)...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায়...

ফটিকছড়িতে পুকুরে ডুবে একই মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই...

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কালা মোবারকসহ গ্রেপ্তার ৪, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর বড় সাজ্জাদ বাহিনীর...

আরও পড়ুন

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় দেলোয়ার হোসেন (৪৬) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা...

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কালা মোবারকসহ গ্রেপ্তার ৪, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর বড় সাজ্জাদ বাহিনীর সহযোগী ও একাধিক হত্যা মামলার আসামি মোবারক হোসেন ওরফে ‘কালা মোবারক’সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...