সোমবার, ২৯ জুন ২০২৬

পররাষ্ট্রমন্ত্রীকে আমেরিকা পাঠিয়েও ট্রাম্পের অনুষ্ঠানে দাওয়াত পেলেন না মোদি!

আন্তর্জাতিক ডেস্ক

ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘটা করে ট্রাম্পকে অভিনন্দন জানালে তার শপথগ্রহণ অনুষ্ঠানে মোদির না থাকা নিয়ে তৈরি হয়েছে রহস্য। অনেকেই প্রশ্ন তুলছেন, তবে কি ট্রাম্প-মোদির সেই আগের বন্ধুত্বে ফাটল ধরেছে?

ভারতের হয়ে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে থাকবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। রবিবার একটি বিবৃতি দিয়ে  ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ট্রাম্প এবং ভান্সের শপথগ্রহণ অনুষ্ঠানের তদারকি কমিটি আমন্ত্রণ জানিয়েছে। ভারত সরকারের প্রতিনিধি হয়ে সেই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন জয়শঙ্কর।

প্রসঙ্গত,ডিসেম্বরের শেষেও আমেরিকা সফরে গিয়েছিলেন জয়শঙ্কর। তারপর থেকেই ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে নরেন্দ্র মোদী আমন্ত্রণ পাবেন কি না, সেই নিয়ে জল্পনা শুরু হয়েছিল। এই প্রসঙ্গে মোদী সরকারকে কটাক্ষ করেছিলেন বিজেপিরই রাজ্যসভার সাবেক সদস্য সুব্রহ্মণ্যম স্বামী। তিনি তাঁর এক্স হ্যান্ডলে একটি পোস্টে লিখেছিলেন, ‘‘পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে আমেরিকা পাঠাচ্ছেন ওই আমন্ত্রণটি জোগাড় করে আনতে’’!

এদিকে ২০ জানুয়ারি, সোমবার আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নিতে চলেছেন ট্রাম্প। সেখানেই উপস্থিত থাকবেন জয়শঙ্কর। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, আমেরিকা সফরে গিয়ে সে দেশের নতুন প্রশাসনের কর্তাদের সঙ্গে কথা বলবেন জয়শঙ্কর।

তবে নরেন্দ্র মোদিকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছে কিনা তা নিয়ে স্পষ্ট করা হয়নি ভারত সরকারের তরফে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাউজানে ভাইয়ের হাতে ভাই খুন

রাউজানে জেঠাতো ভাইয়ের হাতে মোহাম্মদ আবদুল মন্নান সওদাগর নামে...

সাতকানিয়ায় অপহরণের পর ব্রিজের নিচে ফেলে যাওয়া যুবকের মৃত্যু

সাতকানিয়া উপজেলার এক যুবককে অপহরণের পর  মারধর করে রক্তাক্ত...

পার্কভিউ হাসপাতালে ১০০টি ব্রেইন টিউমার সার্জারির মাইলফলক

পার্কভিউ হাসপাতাল নিউরোসার্জারি বিভাগের আধুনিক চিকিৎসাসেবার অগ্রযাত্রায় নতুন মাইলফলক...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ক্রিকেটে সিটি কর্পোরেশন একাদশ চ্যাম্পিয়ন

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

বোয়ালখালীতে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রামের বোয়ালখালীতে ওভারটেক করার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে...

শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডাঃ ইসমাঈল

চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মু....

আরও পড়ুন

পাকিস্তানে এইচিশন স্কুল ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশের কম্বাইন্ড স্কুল দল চ্যাম্পিয়ন

পাকিস্তানের এইচিশন স্কুল এন্ড কলেজ আয়োজিত স্কুল ক্রিকেট টুর্নামেন্টের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের কম্বাইন্ড স্কুল দল। আজ লাহোরের এইচিশন স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনালে...

ইন্দো-প্যাসিফিক নতুন বিশ্বব্যবস্থা: ক্ষমতার রূপান্তর, আঞ্চলিক পরিচয় ও কৌশলগত প্রতিযোগিতা

একবিংশ শতাব্দীর আন্তর্জাতিক রাজনীতিতে “ইন্দো-প্যাসিফিক” (Indo-Pacific) ধারণাটি কেবল একটি ভৌগোলিক পরিভাষা নয়; বরং এটি সমসাময়িক বিশ্বব্যবস্থার অন্যতম প্রভাবশালী জিওপলিটিক্যাল মেটা-ন্যারেটিভ-এ পরিণত হয়েছে।  যা বিশ্বরাজনীতির...

আপনার বাবা-মা দু’জনই চীনের ভালো বন্ধু ছিলেন: তারেক রহমানকে শি জিনপিং

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলেছেন, আপনার বাবা-মা দু’জনই চীনের ভালো বন্ধু ছিলেন।শুক্রবার (২৬ জুন) বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে...

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীনে ইকোনোমিক করিডোরের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয়।শুক্রবার (২৬...